মোহনবাগান রত্ন এর পাল্টা ভারত গৌরব? আরও একটি শ্রেষ্ঠ সম্মান পাচ্ছেন প্রাক্তন অধিনায়ক

Sourav Ganguly: ভারত গৌরব’ সম্মান হলো ইস্টবেঙ্গলের শ্রেষ্ঠ সম্মান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘মোহনবাগান রত্ন ‘ সম্মানে ভূষিত করার কথা বৃহস্পতিবার ঘোষণা করে মোহনবাগান। এবার ক্রিকেটের মহারাজাকে ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত করবে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবারই একথা জানিয়েছেন ইস্টবেঙ্গলের সচিব রূপক সাহা। তাঁর মানে কি মোহনবাগান রত্ন এর পাল্টা ভারত গৌরব?

মোহনবাগান রত্ন এর পাল্টা ভারত গৌরব? আরও একটি শ্রেষ্ঠ সম্মান পাচ্ছেন প্রাক্তন অধিনায়ক

সৌরভ গঙ্গোপাধ্যায় এখন রয়েছেন দেশের বাইরে। তাই তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এ কথা জানান লাল-হলুদের শীর্ষ কর্তারা। ‘ভারত গৌরব’ সম্মান হলো ইস্টবেঙ্গলের শ্রেষ্ঠ সম্মান। এবার সেই শ্রেষ্ঠ সম্মান দেওয়া হচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার কে দেবে ইস্টবেঙ্গল। এর আগে ২০১৯ সালে বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবকে এই সম্মান দিয়েছিল ইস্টবেঙ্গল। তবে ২০১১ সালে প্রথম এই সম্মান পান লেসলি ক্লডিয়াস।

প্রসঙ্গত, এর আগেই দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ২৯ শে জুলাই’মোহনবাগান রত্ন ‘ সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করে মোহনবাগান। সূত্রের খবর, সৌরভ ভারত অধিনায়কের পাশাপাশি দীর্ঘ প্রায় ৯ বছর মোহন বাগানের হয়ে ক্রিকেট খেলেছেন। তাই এই প্রাক্তন ক্রিকেটার কে তাদের শ্রেষ্ঠ সন্মান হিসেবে ‘মোহনবাগান রত্ন ‘ সম্মান দেওয়ার কথা ঘোষণা করে মোহনবাগানের শীর্ষকর্তারা।

মোহনবাগান রত্ন এর পাল্টা ভারত গৌরব? আরও একটি শ্রেষ্ঠ সম্মান পাচ্ছেন প্রাক্তন অধিনায়ক

মোহনবাগান রত্ন এর পাল্টা ভারত গৌরব? আরও একটি শ্রেষ্ঠ সম্মান পাচ্ছেন প্রাক্তন অধিনায়ক

তবে ইস্ট বেঙ্গলের তরফে পাল্টা ‘ভারত গৌরব’ সম্মান দেওয়ার নেপথ্যে রয়েছে অন্যকারণ। ইস্ট বেঙ্গল সূত্রে খবর, একসময় ক্লাবের আর্থিক সংকটে সৌরভই ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী খুঁজে দেওয়ার জন্য সচেষ্ট হয়েছিলেন। অর্থাৎ দুঃসময়ে পাশে থেকেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সূত্রেই তাদের শ্রেষ্ঠ সম্মান দিয়ে ভূষিত করবেন ক্রিকেটের মহারাজকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত