নজরবন্দি ব্যুরো: আপাতত ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসকরা জানিয়েছেন, এখনই তাঁর অ্যাঞ্জিওপ্ল্যাস্ট হচ্ছে না। এদিন, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসক দেবী শেঠীর সঙ্গে কথা বলেন ‘দাদা’। ৯ সদস্যের মেডিকাল বোর্ডের বৈঠকে জানা গিয়েছে আগামিকাল বা পরশু দিনই বাড়ি ফিরতে চলেছেন মহারাজ।
আরও পড়ুন: দিদিকে বিরক্ত ও বিজেপির দালালি করতে মিমের আবির্ভাব হচ্ছে: সিদ্দিকুল্লা চৌধুরী


জানা গেছে, মঙ্গলবার কলকাতায় আসছেন নামজাদা ডাক্তার দেবী শেঠি। ‘মহারাজ’ এর শরীরে ঠিক কী কী অস্ত্রোপচার করা হবে তার সিদ্ধান্ত নেবেন দেবী শেঠি। আবার ৫ থেকে ৭ দিন পর দাদার শরীরে স্টেন্ট বসানো হবে। এদিন দুপুর ১টার কিছু পরেই সৌরভকে দেখতে উডল্যান্ডসে পৌঁছন বিজেপির শীর্ষস্থানীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এর আগে সৌরভের সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। কলকাতায় পৌঁছেছেন বিসিসিআই সচিব জয় শাহও।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্ট অ্যাটাকের পর থেকেই উদ্বেগে সবাই। কী হবে সেই নিয়ে ছিল ৪৮ ঘণ্টার অপেক্ষা। এবার অবশেষে আজ তথা সোমবার সিদ্ধান্ত হতে চলেছে মহারাজকে নিয়ে। তাঁর জন্য বসছে ৯ সদস্যের ডাক্তারদের বোর্ড। সেখানে থাকবেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট দেবী শেঠীও। সম্ভবত কন্ফারেন্সেই যোগ দেবেন তিনি।
ভালো আছেন ‘দাদা’, সূত্রের খবর, মঙ্গলবার সৌরভকে দেখতে কলকাতা আসবেন তিনি। ফলে আজই সিদ্ধান্ত হবে আরও স্টেন্ট নাকি বাইপাস নাকি ঔষুধের ওপরই রাখা হবে মহারাজকে। ইতিমধ্যেই সৌরভের হৃদযন্ত্রে অ্যাঞ্জিওপ্লাস্টির পর একটি স্টেন্ট বসানো হয়েছে। আগামী ৫-৭ দিন পর আরও দু’টি স্টেন্ট বসানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। গত শনিবার বাড়িতে জিম করার সময় অসুস্থ হয়ে পড়েন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় উডল্যান্ডস হাসপাতালে। চিকিৎসকরা জানান, সৌরভের হার্ট অ্যাটাক হয়েছে। সেদিন বিকেলেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। বসানো হয় স্টেন্ট। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভাল আছেন মহারাজ।









