নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেটের গৃহযুদ্ধ নিয়ে বিশ্ব ক্রিকেটেও সমালোচনা শুরু হয়েছে। শোয়েব আখতার এবং আফ্রিদির পর এবার ভারতীয় ক্রিকেটের গৃহযুদ্ধ নিয়ে সমালোচনায় সরব হলেন প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ। তাঁর বিস্ফোরক মন্তব্য, সৌরভের জন্যই কোচের পদ থেকে সরেছেন শাস্ত্রী।
আরও পড়ুনঃ বিরাট প্রসঙ্গে ফের সৌরভকে কটাক্ষ শাস্ত্রীর, এবার ছাড়লেন না দ্রাবিড়, লক্ষণ সচিনকেও


এক ভিডিও বার্তায় পাক ক্রিকেটার জানিয়েছেন, ”রবি শাস্ত্রীকে কোচের পদ থেকে সরিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ই। এগুলো সব শুরু হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই”। শাস্ত্রীর কোনো কোচিং কোর্স ছিল না সরাসরি ভারতীয় দলে কোচের জায়গা পেয়েছিলেন তিনি। এমনকি বোর্ডের সঙ্গে কোহলির এই দ্বন্দ্ব ২০১৭ সাল থেকেই দেখা গিয়েছিল বলে জানিয়েছেন তিনি।
পাক ক্রিকেটারের বক্তব্য, ”কুম্বলে ৬০০-র বেশি উইকেট নিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে খেলেছেন কুম্বলের সঙ্গে। তাই তাঁদের এই গ্রুপ খুবই শক্তিশালী।” তাঁর সংযোজন, সৌরভ নিজে শাস্ত্রীকে, বস, এবার যাওয়ার সময় হয়েছে। এসব কিছুকে উপেক্ষা করেই শাস্ত্রী কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার ভাবনাচিন্তা আগেই করে ফেলেছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই শুরু হয়েছিল এই সব ব্যাপার। যার ব্যাপক প্রভাব পড়েছে ভারতীয় ক্রিকেটে। এমনকি মাঠের বাইরের প্রভাব খেলাতেও পড়েছে”।
সৌরভের জন্যই কোচের পদ থেকে সরেছেন শাস্ত্রী, বিস্ফোরক পাক ক্রিকেটার

এর আগে টেস্ট ক্রিকেটের অধিনায়ক পদ থেকে বিরাট কোহলির ইস্তফা দেওয়ার পিছনে সৌরভকে দায়ী করেছিলেন পাক ক্রিকেটার। এবার কোচের বদলের জন্য সৌরভে দায়ী করলেন তিনি। এর আগে অবশ্য রবী শাস্ত্রীর দাবী ছিল, “কোন ক্রিকেটারকে আইসিসি ট্রফি দিয়ে বিচার করা উচিত নয়। বিশ্বকাপ আইসিসি ট্রফি না জিতলে কোন ক্রিকেটারের যোগ্যতা কমে যায় না। তিনি উদাহরণ দিয়ে বলেন, সৌরভ, শচীন, দ্রাবিড়, লক্ষণ, রোহিত শর্মা এরা কেউ বিশ্বকাপ জেতেনি তার মানে এরা খারাপ খেলোয়ার? আমাদের মাত্র দু’জন বিশ্বকাপজয়ী অধিনায়ক আছেন। একটা বিশ্বকাপ জেতার জন্য শচীনকে ছটা বিশ্বকাপ খেলতে হয়েছিল।









