বিরাট প্রসঙ্গে ফের সৌরভকে কটাক্ষ শাস্ত্রীর, এবার ছাড়লেন না দ্রাবিড়, লক্ষণ সচিনকেও

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের একবার সৌরভ গাঙ্গুলী তথা ভারতীয় বোর্ডকে নিশানা করলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বিরাট কোহলির নেতৃত্ব ছাড়া নিয়ে এর আগেই বিভিন্ন কথা বলেছেন শাস্ত্রী এবং প্রত্যেকবারই তার টার্গেট ছিল সৌরভ গাঙ্গুলী বিসিসিআই প্রেসিডেন্ট এবং ভারতীয় বোর্ড। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এবার ফের খোঁচা দেওয়ার সুরে কথা বললেন সৌরভ এবং দ্রাবিড়দের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ বাবা হলেন যুবরাজ, স্ত্রী হ্যাজেল জন্ম দিলেন ফুটফুটে পুত্রসন্তানের

রবি বলেন, “কোন ক্রিকেটারকে আইসিসি ট্রফি দিয়ে বিচার করা উচিত নয়। বিশ্বকাপ আইসিসি ট্রফি না জিতলে কোন ক্রিকেটারের যোগ্যতা কমে যায় না। তিনি উদাহরণ দিয়ে বলেন, সৌরভ, শচীন, দ্রাবিড়, লক্ষণ, রোহিত শর্মা এরা কেউ বিশ্বকাপ জেতেনি তার মানে এরা খারাপ খেলোয়ার? আমাদের মাত্র দু’জন বিশ্বকাপজয়ী অধিনায়ক আছেন। একটা বিশ্বকাপ জেতার জন্য শচীনকে ছটা বিশ্বকাপ খেলতে হয়েছিল।

সৌরভ, দ্রাবিড়রা বিশ্বকাপ জেতেনি, ফের খোঁচা শাস্ত্রীর

শাস্ত্রীর কোচিংয়ে ভারত তিন ফরম্যাটেই দাপট দেখিয়েছে। কিন্তু টি-২০ বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছে। বিশ্বকাপের ইতিহাসে ভারতের সবচেয়ে খারাপ পারফরম্যান্স শাস্ত্রী-কোহলি যুগেই। অন্যতম শক্তিশালী দল নিয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ভারত। কোচ হিসেবে বিশ্বকাপ বা আইসিসি ট্রফি জেতার শেষ সুযোগ হাতছাড়া হয়ে যায় শাস্ত্রীর।

সৌরভ, দ্রাবিড়রা বিশ্বকাপ জেতেনি, ফের খোঁচা শাস্ত্রীর
সৌরভ, দ্রাবিড়রা বিশ্বকাপ জেতেনি, ফের খোঁচা শাস্ত্রীর

বিরাট প্রসঙ্গে ফের সৌরভকে কটাক্ষ শাস্ত্রীর, এবার ছাড়লেন না দ্রাবিড়, লক্ষণ সচিনকেও

আইসিসি ট্রফি জেতা হয়নি বিরাট কোহলিরও। তাঁর নেতৃত্বে এই পর্যায়ে বারবার ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া। চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে হার এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হার রয়েছে এর মধ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর