‘ভারতকে হারাতে হলে অসাধারণ খেলতে হবে’, মহারণের আগে পাকিস্তানকে বার্তা সৌরভের

ভারত–পাক মহারণের আগে সৌরভের বার্তা—ভারতকে হারাতে গেলে পাকিস্তানকে খেলতে হবে অসাধারণ ক্রিকেট, না হলে জয় কঠিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারত–পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই। নানা টানাপোড়েন ও বয়কট বিতর্কের পর অবশেষে বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে দুই দল। সেই মহারণের আগে পাকিস্তানকে বাস্তবতার কথা মনে করিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বর্তমানে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

কলকাতায় এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, “বিশ্বকাপের অন্যতম বড় ম্যাচ এটি। টেলিভিশনের জন্যও বড় ইভেন্ট। তবে ভারতকে হারানো সহজ হবে না। ভারত বড় দল এবং টুর্নামেন্টে দারুণ শুরু করেছে।”

ভারত–পাক ম্যাচ ঘিরে বয়কট বিতর্ক নিয়ে তিনি সরাসরি মন্তব্য করতে চাননি। তাঁর কথায়, “সরকারি স্তরে কী আলোচনা হচ্ছে, তা আমি জানি না। খেলাধুলা আর রাজনীতি আলাদা থাকা উচিত।”

তবে আসন্ন ম্যাচ নিয়ে তাঁর প্রত্যাশা, লড়াইটা হাড্ডাহাড্ডি হোক। তিনি বলেন, “আমি আশা করি পাকিস্তান ভালো খেলবে, কারণ ভারতকে হারাতে গেলে ওদের অসাধারণ খেলতেই হবে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যান ভারতের পক্ষেই। এখন পর্যন্ত সাতবারের মধ্যে ছয়বার জিতেছে ভারত, পাকিস্তান জিতেছে মাত্র একবার। এ বারও ভারত জিতলে ব্যবধান আরও বাড়বে। দলের জন্য সৌরভের পরামর্শ, “আরও বেশি ছক্কা মারো।”

বিশ্বকাপে ছোট দলগুলোর পারফরম্যান্স নিয়েও প্রশংসা করেছেন তিনি। সৌরভের মতে, নেদারল্যান্ডস, নেপাল ও স্কটল্যান্ড ভালো শুরু করেছে। অ্যাসোসিয়েট দলগুলিকে আরও বেশি সুযোগ দিলে তারা ভবিষ্যতে আরও বড় সাফল্য পেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর