বাংলাদেশের পরবর্তী কোচ সৌরভ গাঙ্গুলী? মহারাজের বাংলাদেশ সফর ঘিরে জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশে যতবারই গেছেন, ততবারই সে দেশের মানুষের ভালবাসায় আপ্লুত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এবারও তার ব্যতিক্রম হয়নি। দীর্ঘ প্রায় ৯ বছর পর বাংলাদেশে পা রেখে মহারাজ শুনিয়েছেন তাঁর প্রথম বাংলাদেশ সফরের স্মৃতিও।

আরও পড়ুনঃ ডার্বির টিকিট বন্টন নিয়ে অশান্তি, টিকিট ফেরাল ইস্ট-মোহন সহ আইএফএ-ও!

বৃহস্পতিবার ঢাকার একটি অভিজাত হোটেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রস কাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘‌বাংলাদেশে প্রথম আসি ১৯৮৯ সালে, অনূর্ধ্ব–১৯ দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে। সেই থেকে বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক।তিনি আরও বলেন, ‘‌যতবারই এখানে আসি, এত মানুষের ভালবাসা পাই যে বুঝতে পারি না এটা ভারত না বাংলাদেশ।’

বাংলাদেশের পরবর্তী কোচ সৌরভ গাঙ্গুলী? মহারাজের বাংলাদেশ সফর ঘিরে জল্পনা তুঙ্গে

সৌরভের বাংলাদেশ সফরে আসার কারন হল মেয়র কাপ সিজন-৩-এর লোগো ও ট্রফি উন্মোচন করা। আর সেই অনুষ্ঠান হল বৃহস্পতিবার বিকেলে ঢাকার গুলশান ওয়েস্টিন হোটেলের বল রুমে । সেখানেই এই কাপের লোগো ও ট্রফি উন্মোচন করেন সৌরভ গাঙ্গুলী। এরই ফাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সাথেও দেখা করেছেন সৌরভ গাঙ্গুলী

বাংলাদেশের পরবর্তী কোচ সৌরভ গাঙ্গুলী? মহারাজের বাংলাদেশ সফর ঘিরে জল্পনা তুঙ্গে
বাংলাদেশের পরবর্তী কোচ সৌরভ গাঙ্গুলী? মহারাজের বাংলাদেশ সফর ঘিরে জল্পনা তুঙ্গে

একই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও দেখা করেছেন সৌরভ গাঙ্গুলী। তবে বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিসিবির সভাপতির সাথে অনেক কথা হয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন বিসিসিআই-এর সভাপতি সৌরভ । বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটে নানা উন্নয়ন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিভাবে জনপ্রিয় করা যায় এই ব্যাপারে আপনের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন গাঙ্গুলী।

বিপিএল নিয়ে সৌরভ বলেন, “বিপিএলকে আরও ভালো করা যাবে। আমি পাপন ভাইয়ের সঙ্গে কথা বলেছি।’ তিনি বলেন, “পাপন ভাই আমার দাদার মতো। কখনো ডাকলে ভেবে দেখব।” টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো করতে হবে জানিয়ে সৌরভ বলেন, “তোমাদের পাওয়ার হিটার লাগবে। টি-টোয়েন্টি এখন অনেক গুরুত্বপূর্ণ ফরম্যাট।

বাংলাদেশের পরবর্তী কোচ সৌরভ গাঙ্গুলী? মহারাজের বাংলাদেশ সফর ঘিরে জল্পনা তুঙ্গে

বাংলাদেশের পরবর্তী কোচ সৌরভ গাঙ্গুলী? মহারাজের বাংলাদেশ সফর ঘিরে জল্পনা তুঙ্গে

এটায় ভালো করতে হবে। বয়সভিত্তিক ক্রিকেটে বাউন্সি এবং গ্রিন পিচ বানাতে হবে। ওদেরকে অভ্যস্ত করতে হবে। তাহলেই তোমাদের ক্রিকেট স্ট্রাকচার আরো ভালো হবে। আর এইর পরেই গতা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে জল্পনা। যে এই সফরে এসে সৌরভ ইঙ্গিত দিলেন জাতীয় দলের কোচ হবার। এখন দেখার সেই জল্পনা বাস্তবে পরিণতি পাই কি না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত