নজরবদি ব্যুরোঃ দাদার বাড়িতে দিদি, মমতা-সৌরভ সাক্ষাতে লক্ষীবারে কলকাতার ছবি ছিল এমনটাই। কাল জন্মদিন ছিল ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ৪৯ তম জন্মদিবসে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলন খোদ ‘দিদি’। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তা জানিয়ে, কিছু মুহুর্ত ফেসবুকে দিয়ে মমতা লিখেছিলেন, ভালো থেকো সৌরভ।’
আরও পড়ুনঃ একই ভাবনা মোদি-মমতার, নতুন মন্ত্রিসভা গড়ে প্রধানমন্ত্রীর নজর কোভিড মোকাবিলায়
তবে মমতা-সৌরভ সাক্ষাতে রাজনীতির সৌরভ ছড়াতে সময় লাগেনি বেশি। যেখানে খোদ দিলীপ ঘোষ বলছেন, রাজনীতির বাইরে নেতা-নেত্রীরা এক পা’ও কোথাও রাখেন না। ফের জন্মদিন থেকেই মহারাজকে নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
মাঠে ময়দানের সেরা মানুষ কে রাজনীতির ময়দানে নামানোর কম চেষ্টা হয়নি, তা নিয়ে জলঘোলা হয়েহিল বিস্তর। ২১ এর ভোটের আগে গেরুয়া শিবিরের মনোবাঞ্ছা ছিল তাদের হয়ে ভোটে দাঁড়াক দাদা। সেই সময়ে অসুস্থ হয়েও পড়েছলেন তিনি। বার কয়েকের নেতা মন্ত্রীদের সাক্ষাতের পরেও ভোটে দাঁড়াননি।
এদিকে সৌরভের সঙ্গে মমতার সম্পর্ক চিরদিনই ভালো। বেশ কয়েক দিন আগে সৌরভ যখন অসুস্থ হয়ে উডল্যান হাসপাতালে ভর্তি ছিলেন তখনো তিনি সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। ফোনে তার আরোগ্য কামনা করেছিলেন। ভোট ময়দান থেকে মন্তব্য করেননি কখনো।
দাদার বাড়িতে দিদি, মমতা-সৌরভ সাক্ষাতের পর শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, “ভালো থেকো সৌরভ। শুভ জন্মদিন।”

মাঝে সবকিছু থিতু ছিল, তবে এবার জন্মদিবসে খোদ মুখ্যমন্ত্রীর গমনে শুরু হয়েছে রানৈতিক জল্পনা। অনেকেই বলছেন দাদার বাড়িতে দিদি, মমতা-সৌরভ সাক্ষাত নেহাত শুভেচ্ছা বিনীময়ের, তবে সূত্রের খবর রাজনীতির অলিন্দে চলছে ওই চর্চা। রাজ্য সভার ফাঁকা থাকা ২ আসনের একটিতে দাদাকে বসাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিতর্ক আরও দানা বেঁধেছে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যে। দিলীপের সাফ কথা নেতা-নেত্রীরা রাজনীতির বাইরে এক পাও ফেলেন না। অর্থাৎ দাদা কে নিয়ে রাজনীতির ঘরে ফের শুরু হয়েছে জলঘোলা। তবে তার সঙ্গেই গেরুয়া শিবিরের অন্যতম মুখ জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় যদি রাজ্যসভার সাংসদ হন, তাহলে আমাদের কোনও আপত্তি নেই।



