একই ভাবনা মোদি-মমতার, নতুন মন্ত্রিসভা গড়ে প্রধানমন্ত্রীর নজর কোভিড মোকাবিলায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একই ভাবনা মোদি-মমতার,নতুন মন্ত্রিসভা গঠনের পর দেশের প্রধানমন্ত্রীর প্রায়োরিটি লিস্ট দেখে তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগেই মন্ত্রিসভা ঝালিয়ে নিয়েছেন মোদি।

আরও পড়ুনঃ অনুমোদনে ছাড়পত্র, সেপ্টেম্বর থেকেই ১২-২৮ বছর বয়সিরা পাবে জাইকভ-ডি

নতুন ভাবে তৈরি হয়েছে মোদি ক্যাবিনেট। এসেছে একগুচ্ছ নতুন মুখ। পুরানো তালিকা থেকে বাদ গেছেনও অনেকে। কেউ কেউ বাদ পড়ে ক্ষোভ দেখিয়েছেন, কেউ কেউ জায়গা না পেয়ে। তবে এই মুহুর্তে ক্যাবিনেট সম্প্রসারন করে শুরু থেকেই রাশ শক্ত রাখছেন মোদি।

মন্ত্রিসভা সম্প্রসারণের পরেই বার্তা দেওয়া হয়েছে কথা হবে কম এবং কাজ হবে বেশি। সাফ জানানো হয়েছে কোন প্রকার বিতর্কিত মন্তব্য করেননা ্মন্ত্রিরা। সংযত থাকবেন সোশ্যাল মিডিয়া এবং জনসমক্ষে। এর আগে বারবার বিজেপি সাংসদ বিধায়কদের বিতর্কিত মন্তব্যের কারণেও একাধি বার আঙুল উঠেছে মোদি গভর্ণমেন্টের দিকে। এবার সেসব বাদ দিয়ে কাজে মন দেওয়ার বার্তা এসেছে।

এই বিষয়ে ওয়াকিবহাল মহল মমতা নীতিকেই দেখছে। তাদের মত মন্ত্রিসভা নিয়ে একই ভাবনা মোদি-মমতার, প্রথম বৈঠকে মদন মিত্রর লাইভ সহ একাধিক বিষয় নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তার পরেই তুলনায় আসছে কোভিড মোকাবিলা। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েই মমতা জানিয়েছিলেন এই মুহুর্তে বড়ো কাজ করোনা মোকাবিলা।

একই ভাবনা মোদি-মমতার, মন্ত্রীদের মন্তব্য আর করোনার বাড়বাড়ান্ত ভাবাচ্ছে দুই প্রধানকে। 

একই ভাবনা মোদি-মমতার, নতুন মন্ত্রিসভা গড়ে প্রধানমন্ত্রীর নজর কোভিড মোকাবিলায়
একই ভাবনা মোদি-মমতার, নতুন মন্ত্রিসভা গড়ে প্রধানমন্ত্রীর নজর কোভিড মোকাবিলায়

করোনা এবং মোকাবিলা প্রসঙ্গে বারবার মুখ পুড়েছে কেন্দ্রের। অনেকেই দেগেছেন মোদি সরকারের ব্যার্থতার কথা। তবে এবার নতুন মন্ত্রিসভা গঠনের পর মোদি ক্যাবিনেট এক গুচ্ছ কাজের সঙ্গে জোর দিচ্ছে করোনা মোকাবিলায়। রদবদলের পর ক্যাবিনেটের প্রথম বৈঠকেই করোনা মোকাবিলায় ২৩ হাজার ২১৩ কোটি টাকার প্যাকেজ ঘোষনা করেছে কেন্দ্র।

সূত্রের খবর, ২৩ হাজার কোটির মধ্যে ১৫ হাজার কোটি সরাসরি ব্যায় করবে কেন্দ্র, বাকি ৮ হাজার কোটি অর্থ আগামী ৯ মাসের মধ্যে বরাদ্দ করা হবে দেশের রাজ্য গুলির মধ্যে।  গতকাল দেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মোদি সরকার একটি স্বাস্থ্য পরিকাঠামো প্যাকেজের পরিকল্পনা করছে, যাতে দেশের ৭৩৬টি জেলায় শিশুকেন্দ্র তৈরি করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন