অনুমোদনে ছাড়পত্র, সেপ্টেম্বর থেকেই ১২-২৮ বছর বয়সিরা পাবে জাইকভ-ডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনুমোদনে ছাড়পত্র, সেপ্টেম্বর থেকেই ১২ থেকে ২৮ বছর বয়সিরা পাবে জাইডাস ক্যাডিলার তৈরি জাইকাভ-ডি ভ্যাকসিন। ভারতে এই মুহুর্তে দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কিছুটা কমলেও চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ।

আরও পড়ুনঃ বাসে উঠলেই ভাড়া ১৫! বাকি রাস্তায় কাটছে কিলোমিটার মাফিক টাকা।

গবেষকদের মতে থার্ড ওয়েভে সব থেকে বেশি প্রভাব পড়বে শিশুদের ওপর। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়ে কাঠামোগত দিন থেকে একাধিক ব্যবস্থা নিছে রাজ্যের স্বাস্থ্য দফতর গুলি। গতকাল অর্থাৎ  বৃহস্পতিবার দেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মোদি সরকার একটি স্বাস্থ্য পরিকাঠামো প্যাকেজের পরিকল্পনা করছে, যাতে দেশের ৭৩৬টি জেলায় শিশুকেন্দ্র তৈরি করা হবে।

এছাড়াও রয়েছে ৪ হাজার ইনটেনসিভ কেয়ার ইউনিট বেডের বিষয়টিও। এতোদিন পর্যন্ত ভারতে মোট দুটি টিকা তৈরি হওয়ায় সময়ের মধ্যে সম্ভব হয়নি সকল দেশবাসিকে একই সঙ্গে টিকাকরণের আওতায় আনা। বয়োজ্যৈষ্ঠ থেকে প্রাওত বয়স্করা টিকার অন্তত প্রথম ডোজ পেয়েছেন ইতিমধ্যেই। অনেকেই এসেছেন দ্বিতীয় ডোজের আওতায়ও। তবে এখনো টিকাকরণ হয়নি ১৮ বছরের নীচের।

অনুমোদনে ছাড়পত্র, সেপ্টেম্বর থেকেই ১২-২৮ বছরের সকলেই পাবে জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন।

অনুমোদনে ছাড়পত্র, সেপ্টেম্বর থেকেই ১২-২৮ বছর বয়সিরা পাবে জাইকভ-ডি
অনুমোদনে ছাড়পত্র, সেপ্টেম্বর থেকেই ১২-২৮ বছর বয়সিরা পাবে জাইকভ-ডি

 

তৃতীয় ঢেউ দেশে আসার আগেই দেশে জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের জন্য অনুমোদন চেয়েছে জাইডাস ক্যাডিলার, চিঠিও গিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে। দ্রুত দেশের মানুষের ওপর টিকা প্রয়োগের অনুমতি আসবে কয়েকদিনেই বলেই সূত্রের খবর।

অনুমোদনে ছাড়পত্র, সেপ্টেম্বর থেকেই টিকাকরণ শুরুর প্রস্তুতি নিচ্ছে জাইডাস ক্যাডিলার। টিকাকরণ সংক্রান্ত জাতীয় বিশেষজ্ঞ দলের প্রধান এন কে অরোরা এই প্রসঙ্গে জানান, সব ঠিক থাকলে  ১২-১৮ বছর বয়সিদের জন্য জাইডাস ক্যাডিলার টিকা প্রদান সেপ্টেম্বরের শেষের দিকে শুরু করে দেওয়া উচিত, সঙ্গে তিনি জানান, সব ঠিক চললে এই বছরে শেষের দিকে বা সামনের বছরের একেবারে গোড়ার দিকেই দেশের ২ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ করাতে পারবে কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন