বাসে উঠলেই ভাড়া ১৫! বাকি রাস্তায় কাটছে কিলোমিটার মাফিক টাকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বাসে উঠলেই ভাড়া ১৫!কোথাও বা সংখ্যাটা আরও কিছুটা কম-বেশি। যে রুটের বাসে দীর্ঘ কয়েক বছর যাতায়াত করছেন যাত্রীরা, আচমকাই পকেট থেকে একই রাস্তার জন্য বের করতে হচ্ছে দ্বিগুন পরিমাণ ভাড়া। এই মুহুর্তে মহানগর সহ শহরতলির চিত্র কিছুটা এইকরম।

আরও পড়ুনঃ বাংলা ভাগ চান ‘মন্ত্রী’ বার্লা, উচ্চপক্ষকে নালিশ জানাবেন দিলীপ

কড়া বিধি নিষেধ পেরিয়ে বাংলা কিছুটা সুস্থ হতেই একে একে একাধিক কর্মক্ষেত্র খুলেছে সরকার, গণপরিবহন হিসেবে লোকাল ট্রেন এখনো চালু না হলেও রাস্তায় নামার কথা বলা হয়েছিল সরকারি এবং বেসরকারি বাসেদের।

গত ১লা জুলাই থেকে তাদের রাস্তায় নামার ছাড়পত্র মিললেও, ভিড় করে সেভাবে দেখা জাচ্ছে না সরকারি, বেসরকারি, মিনি কোন বাসই। হপ্তা পেরিয়ে গেলেও পরিস্থিতি একই। দি্নে দিনে জ্বালানির মূল্য বৃদ্ধি, মাঝে মাঝেই লকডাউনে বাস বন্ধ, সব মিলিয়ে বাস মালিকেরা চেয়েছিলেন বাসের ভাড়া বাড়াতে।

তবে সাধারণ মানুষের কথা ভেবে এখনই বাস ভাড়া বাড়াতে রাজি হয়নি সরকার। সমস্যার সমাধানে বাস মালিকদের সঙ্গে বসে পরিবহনমন্ত্রী জানিয়েছিলেন, আগেও রাস্তায় নামুক বাস, তার পর ভাবা হবে ভাড়া বাড়ানোর কথা।

বাস মালিকদের সুবিধায় মকুব করেছে রোড ট্যাক্স। তাতেও সঠিক সমাধান নামেনি। এখনো রাস্তায় নেমেও ভোগান্তির শিকার যাত্রীরা। সরকারি ভাবে নির্দিষ্ট বাস ভাড়া না বাড়ানোয় নিজেদের মতো করে বাড়িয়ে নিচ্ছেন মালিকেরা। কোন কোন রুটের বাস একনো সর্বনিম্ন বাস ভাড়া ১০ নিলেও অনেক রুট শুরু করেছে ১৫ টাকা নিতে। হাওড়া থেকে ছাড়া অধিকাংশ রুটের বাসে উঠলেই ভাড়া ১৫!

বাসে উঠলেই ভাড়া ১৫! কোথাও বা এখনো ১০।

বাসে উঠলেই ভাড়া ১৫! বাকি রাস্তায় কাটছে কিলোমিটার মাফিক টাকা।
বাসে উঠলেই ভাড়া ১৫! বাকি রাস্তায় কাটছে কিলোমিটার মাফিক টাকা।

সর্ব্বনিম্ন ভাড়ার পরেই, শুরু হয়েছে কিলোমিটার নিয়মে ভাড়া কাটা। সেক্ষেত্রে কোন কোন রুটের বাস ১০, ১৫ টাকার পর কিলোমিটার মাফিক চার কিলোমিটার অন্তর ভাড়া বাড়াচ্ছে পাঁচ টাকা করে। ফলে আগে যে রাস্তা যেতে ভাড়া দিতে হতো ১২ টাকা এখন গুনতে হচ্ছে ৩০ টাকার বেশি।

বাসে উঠলেই ভাড়া ১৫! তার পরেও হুহু করে কিলোমিটারে বাড়ছে ভাড়া।  দিনে দিনে বেহাল পরিস্থিতিতে একপ্রকার নাজেহাল সাধারণ মানুষ। হুটহাট করে নিজেদের মতো ভাড়া বাড়ানোয় ভোগান্তির স্বীকার হচ্ছেন দিন দিন। তাঁরা চাইছেন সরকার বেঁধে দিক নির্দিষ্ট ভাড়া। তবে এখনো রাস্তায় নামেনি সব বাস, অনেকেই মনে করছেন বাকি সব বেসরকারি বাস রাস্তায় নামলে ভোগান্তি কিছুটা হলেও কমবে মানুষের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন