Sourav Ganguly: টি-২০ বিশ্বকাপে অধিনায়ক রোহিত? বড় মন্তব্য করলেন সৌরভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরো টুর্নামেন্টে ১০ টি ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে হেরে বিশ্বকাপ পায়নি ভারত। কিন্তু গোটা টুর্নামেন্টে ভারতীয় দল দুর্দান্ত খেলেছে। দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন রোহিত শর্মা। মেগা টুর্নামেন্টের পর ছুটি কাটাছেন অধিনায়ক রোহিত। তাই দক্ষিণ আফ্রিকা সফরে নেই তিনি।

আরও পড়ুন: দলে শ্রেয়স, অজিদের দলে নেই ম্যাক্সওয়েল ও স্টয়নিস, আজ কী সিরিজ জয় ভারতের?

যদিও বোর্ড চেয়েছিল একদিনের ম্যাচ ও টি২০ তে অধিনায়ক থাকুক রোহিত। কারণ বিসিসিআই চাইছে আগামী বছর টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক থাকুক রোহিত। আর এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি।

19

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, ‘‘আমি মনে করি ও আশা করি ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রোহিতই ভারতের অধিনায়ক থাকবেন৷’’

টি-২০ বিশ্বকাপে অধিনায়ক রোহিত? বড় মন্তব্য করলেন সৌরভ

20

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে জায়গা হয়নি অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারার৷ সৌরভ এই প্রসঙ্গে বলেছেন, ‘রাহানে ও পূজারা ভারতীয় দলের জার্সিতে একাধিক সাফল্য পেয়েছেন৷ আমার মনে নির্বাচকরা দলে নতুন মুখ দেখতে চান৷ আসলে এটাই বিষয়৷ ’’

21

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন