IND vs AUS: দলে শ্রেয়স, অজিদের দলে নেই ম্যাক্সওয়েল ও স্টয়নিস, আজ কী সিরিজ জয় ভারতের?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জমে উঠেছে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ। প্রথম দুটি ম্যাচ টিম ইন্ডিয়া জিতে সিরিজে লিড নিয়েছিল। তৃতীয় ম্যাচে দুরন্তভাবে ঘুড়ে দাঁড়ায় অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে দুরন্ত জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা। শুক্রবার রায়পুরে সিরিজের চতুর্থ ম্যাচ। একদিকে ভারতের সামনে সিরিজ জয়ের সুযোগ।

আরও পড়ুন: টেস্ট দলে শামি, কিন্তু তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা কেন?

অপরদিকে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার সামনে। এমন পরিস্থিতিতে ভারতের জন্য বড় স্বস্তি, শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন। সিরিজের প্রথম তিন ম্যাচে না থাকলেও শেষ দু’ম্যাচে টিমে ফিরছেন ভারতের তারকা ব্যাটার। শ্রেয়সের অন্তর্ভুক্তিতে দলে অভিজ্ঞতা ও শক্তি দুটোই বাড়বে, মানছেন ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই। সাংবাাদিক বৈঠকে রবি বলেন, “শ্রেয়স চলে আসায় টিমের শক্তি অনেকটাই বেড়েছে।

16

বিশেষ করে ব্যাটিংয়ে। ওর মতো অভিজ্ঞ প্লেয়ার দলের জন্য অপরিহার্য।” আর এর প্রধান কারণ হল বিশ্বকাপে ভাল খেলেছেন আইয়ার। ১১ ম্যাচে ৫৩০ রান করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে কী কম্বিনেশন খেলাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তা নিয়ে জল্পনা রয়েছে।

17

এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে ভারতীয় দলের একাদশে মোট ২টি পরিবর্তন হতে পারে। তিলক বর্মার বদলে দলে আসতে পারেন শ্রেয়স আইয়ার। অপরদিকে, প্রসিদ্ধ কৃষ্ণার জায়গার খেলতে পারেন দীপক চাহার। অপর দিকে যার জন্য গত ম্যাচ জিতেছে অজিরা সেই ম্যাক্সওয়েলেকে আর পাবে না তাঁর।

দলে শ্রেয়স, অজিদের দলে নেই ম্যাক্সওয়েল ও স্টয়নিস, আজ কী সিরিজ জয় ভারতের?

18

কারণ তিনি দেশে ফিরে গিয়াছেন। জেতা ভারতের জন্য ভাল খবর। শুধু মাক্সি নয় এই ম্যাচে নেই মার্কাস স্টয়নিসকেও। ফলে আজকের ম্যাচে ভারত কিছুটা এগিয়েই শুরু করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত