Mohammed Shami: টেস্ট দলে শামি, কিন্তু তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা কেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ৩ ফর্ম্যাটে ৩ আলাদা অধিনায়কের পাশাপাশি টি-২০ ও ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বেশিরভাগ সিনিয়রদের। তবে টেস্ট দল গঠন করা হয়েছে পূর্ণ শক্তি নিয়ে। অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক বুমরা।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, সাদা বলের ক্রিকেটে অনেক নতুন মুখ, বিশ্রামে সিনিয়াররা

দলে নেই পূজারা ও রাহানে। বাংলা থেকে দলে সুযোগ পেয়েছেন মুকেশ কুমার। কিন্তু বোর্ড সূত্রে খবর মোহম্মদ শামি টেস্ট টিমে থাকলেও তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ শামির গোড়ালিতে চোট রয়েছে। এখন তিনি মুম্বাইতে চিকিৎসা করাচ্ছেন।

10

যদিও টেস্ট সিরিজ এখনও দেরি আছে। যদি সেই সময়ের মধ্যে এই পেশার সুস্থ হয়ে ম্যাচ ফিট হতে পারেন তাহলে তিনি খেলবেন। আর যদি না পারেন তাহলে তাঁর বদলি হিসেবে অন্য কাওকে পাঠানো হবে কি না তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

টেস্ট দলে শামি, কিন্তু তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা কেন?

11

ভারতীয় টেস্ট দল এই রকম। ভারতের ১৬ জনের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান (উইকেটকিপার), কেএল রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা।

12

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত