পশ্চিমবঙ্গ বাঁচাতে গিয়েই ধাক্কা, রানি রাসমনি অ্যাভিনিউতে আটক সৌমিত্র খাঁ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গ বাঁচাতে গিয়েই ধাক্কা, সপ্তাহ ভর তৃণমূলকে টেক্কা দিতে গেরুয়া শিবির যে কর্মসূচি পালনের প্রকল্প নিয়েছিল তার সমাপ্তি আজ। আর তা ঘিরেই উত্তপ্ত মধ্য কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউ। সূত্রের খবর বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে কিছুক্ষণ আগেই পুলিশ আটক করেছেন বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ’কে।

আরও পড়ুনঃ কেষ্টর গড়ে পদপিষ্ট ৭, কোথাও খোয়া গেল ফোন-টাকা, ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র ফর্ম নিতে হুলস্থুল

তৃণমূল ক্ষমতায় ফেরার পরেই দিন কয়েক আগেই মমতা ঘোষণা করেছিলেন ভোট পর্বের জনপ্রিয়-বিতর্কিত তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে বাঁচিয়ে রাখতে প্রতি বছর বাংলায় পালন করা হবে ‘খেলা হবে’ দিবস। দিন হিসেবে মমতা ঠিক করেছিলেন স্বাধীনতার পরের দিনকেই। গেরুয়া শিবিরের তরফ থেকে আজকের ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে’র কথা বলে দিন বদলানোর দাবি উঠেছিল।

সেদিকে মমতা কর্ণপাত না করায় মমতা সরকারকে টেক্কা দিতে বিজেপি এক সপ্তাহ ব্যাপি নানা কর্মসূচি নিয়ে পালন করেছে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ দিবস। আজ তার শেষ দিন। পরিকল্পনা মতোই তৃণমূলের কর্মী সমর্থকরা যখন মাঠে-ময়দানে ফুটব্বল পায়ে দৌঁড়াচ্ছেন, গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা বিক্ষোভ-প্রতিবাদ-ধর্ণায় বসেছেন।

পশ্চিমবঙ্গ বাঁচাতে গিয়েই ধাক্কা, আটক সৌমিত্র-শীলভদ্র। 

কথা ছিল রানি রাসমনি অ্যাভিনিউতে ধরনা মঞ্চে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ, শুভেন্দু অধিকারীও। পুলিশের অনুমতি না মিললেও বিক্ষোভ-ধর্ণায় বসেছিলেন বিজেপি নেতা মন্ত্রীরা। দুপুর ১ টার কিছু আগে থেকে সৌমিত্র খাঁর নেতৃত্বে ধর্ণা-বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিল বিজেপি।

পশ্চিমবঙ্গ বাঁচাতে গিয়েই ধাক্কা, রানি রাসমনি অ্যাভিনিউতে আটক সৌমিত্র খাঁ
পশ্চিমবঙ্গ বাঁচাতে গিয়েই ধাক্কা, রানি রাসমনি অ্যাভিনিউতে আটক সৌমিত্র খাঁ

সূত্রের খবর, রানি রাসমনি অ্যাভিনিউতে বিশৃঙ্খলতা ছড়ানোর অভিযোগে পুলিশ আটক করেছে সৌমিত্র খাঁ, শীলভদ্র দত্ত সহ বেশ কয়েকজন গেরুয়া শিবিরের নেতাদের। স্থানীয় সূত্রের খবর প্রস্তুতির মাঝেই পুলিশের বাধা পেয়ে তাঁদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন গেরুয়া শিবিরের নেতারা। তার পরেই আটক করা হয়েছে তাঁদের। ঘটনায় সেখানে ধর্ণায় বসেছেন বিজেপি নেতা কর্মীরা।

পশ্চিমবঙ্গ বাঁচাতে গিয়েই ধাক্কা, রানি রাসমনি অ্যাভিনিউতে আটক সৌমিত্র খাঁ
পশ্চিমবঙ্গ বাঁচাতে গিয়েই ধাক্কা, রানি রাসমনি অ্যাভিনিউতে আটক সৌমিত্র খাঁ

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বহু পুলিশ। পূর্ব পরিকল্পনা মতো বিজেপির “পশ্চিমবঙ্গ বাঁচাও” কর্মসূচির শেষ দিনে  রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবে পদ্মবনের নেতারা।  রাজ্যের সাম্প্রতিকতম পরিস্থিতির একটি চিত্র তাঁরা রাজ্যপালের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন রাজ্য সভাপতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর