নজরবন্দি ব্যুরোঃ তিনি নিজে আসছেন না। কিন্তু পরিবারের সদস্য রাজনীতিতে নামছেন। একথা আগেই ঘোষণা করেছিলেন অভিনেতা সোনু সুদ। কিন্তু কোন রাজনৈতিক দলকে বেছে নেবে তাঁরা? তা নিয়েই শুরু জল্পনা। অবশেষে কংগ্রেসের ওপরেই আস্থা সোনু সুদের। মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি নভোজ্যোৎ সিংয়ের উপস্থিতি কংগ্রেসে যোগদান করলেন সোনুর বোন মালবিকা।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রয়েছেন নিভৃতাবাসে
আগামী মাস থেকেই শুরু হচ্ছে পাঞ্জাবের নির্বাচন। তার আগে মালবিকার মতো একজন ব্যক্তির কংগ্রেসে যোগদান রীতিমতো জাতীয় রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে। এমনকি এদিন মুখ্যমন্ত্রী চান্নিকে বলতে শোনা যায় মোগা কেন্দ্র থেকে তিনিই হবেন দলের প্রার্থী। এদিন মালবিকার যোগদানের পর সোনু সুদের বাড়িতে দেখা করেন নভজ্যোৎ সিং সিধু।
পাঞ্জাব কংগ্রেসের পক্ষ থেকে সেই ছবি প্রকাশ করে ট্যুইটারে লেখা হয়েছে, কংগ্রেস দলের মতো মানুষের উন্নয়ুনের জন্য কাজ করছেন তিনিও। মানুষের পাশে থেকে সফলতা অর্জন করেছেন তিনি।
Like the Congress party, he
chose to work for people's progress
He gave a ray of hope to
thousands in distress
In saving lives and helping people,
he found his success#SonuSoodWithCongress pic.twitter.com/uvygooSFsIসদ্য প্রকাশিত
পাসপোর্টও নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়! বিদেশ মন্ত্রকের মন্তব্যে নতুন বিতর্ক
তৃণমূলের ভাঙনের আবহে আত্মসমালোচনায় সিপিএম, আগস্টে কল্যাণীতে বিশেষ অধিবেশন— Punjab Congress (@INCPunjab) January 10, 2022
উল্লেখ্য, গত বছর থেকেই পাঞ্জাব কংগ্রেসের অন্দরের লরাই প্রকাশ্যে আসতে শুরু করেছিল। দলের অন্তর্ঘাতের মাঝে দল এবং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। লোকপাল কংগ্রেস নামে নতুন রাজনৈতিক দল গঠন করে পাঞ্জাবের রাজনীতিতে নেমেছেন তিনি। জোট করেছেন বিজেপি এবং শিরোমণি আকালি দলের একটি ভাগের মধ্যে।
কংগ্রেসের ওপরেই আস্থা সোনু সুদের, নির্বাচনের আগে বড় চমক

বদলে যাওয়া পাঞ্জাবের রাজনৈতিক সমীকরণের মাঝে এবার শিরোমণী আকালি দলের বিরুদ্ধেও লড়াই রয়েছে তাঁদের। শিরোমণির শরীক হয়েছে বহুজন সমাজবাদী পার্টি। তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি।








