ফের অসুস্থ Sonia Gandhi, ভর্তি হাসপাতালে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। সূত্রে খবর, হালকা জ্বর নিয়ে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ইতিমধ্যেই দিল্লির ওই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, হালকা জ্বর হয়েছে। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: Derby: ওদের খেলা ভোঁতা করার জন্যে আমাদের হাতেও অস্ত্র রয়েছে, ডার্বির আগে হুঙ্কার কুয়াদ্রাতের

হাসপাতাল সূত্রে আরও জানা যাচ্ছে, প্রবীণ কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে হালকা জ্বর নিয়ে শনিবার সন্ধ্যায় গান্ধীকে মধ্য দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপরে রবিবার সকালে তাঁকে স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়। এপ্রসঙ্গে চিকিৎসক জানান, কংগ্রেস নেত্রির হালকা জ্বর রয়েছে। কিন্তু বর্তমানে তিনি ভালো আছেন। অর্থাৎ অবস্থা তাঁর স্থিতিশীল। ইতিমধ্যেই ডাক্তারদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রাখছে।

ফের অসুস্থ Sonia Gandhi, এখন কেমন আছেন কংগ্রেস নেত্রী 
ফের অসুস্থ Sonia Gandhi, এখন কেমন আছেন কংগ্রেস নেত্রী

প্রসঙ্গত, এর আগেও চলতি বছরে আরও ২ বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল সনিয়াকে। ২০২৩ এর শুরুতেই ১২ জানুয়ারি ফুসফুসের সংক্রমণে অসুস্থ হয়ে এই গঙ্গারাম হাসপাতালেই ভর্তি হয়েছিলেন সোনিয়া। সেই সময় পাঁচ দিন ভর্তি থাকার পর ১৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

ফের অসুস্থ Sonia Gandhi, এখন কেমন আছেন কংগ্রেস নেত্রী 

এরপরেও আবারও ২ মার্চ জ্বর হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সনিয়া গান্ধী। অতিমারির সময় কোভিডে আক্রান্ত হয়েও হাসপাতালে ভর্তি হয়েছিলেন সনিয়া। তবে বারংবার অসুস্থ হয়ে পড়লেও বিগত দিনে বিরোধীদের জোটে উপস্থিত থেকেছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। এমনকি, গত ৩১ অগস্ট মুম্বইয়ের ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুল গান্ধীর সঙ্গে উপস্থিত ছিলেন তিনি।

ফের অসুস্থ Sonia Gandhi, এখন কেমন আছেন কংগ্রেস নেত্রী 

ফের অসুস্থ Sonia Gandhi, এখন কেমন আছেন কংগ্রেস নেত্রী 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর