শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, তবে সঙ্কট মুক্ত নন মদন মিত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মদন মিত্রের শারীরিক অবস্থার  কিছুটা উন্নতি। কাল  বুধবার সন্ধ্যার পরে মদন মিত্রের করোনা রিপোর্ট পজেটিভ আসার পরেই তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড থেকে অ্যাপোলো গ্লেনেগলস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুনঃ কেরলের পথে বাংলা, রাজ্যে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে ভ্যাক্সিন দেবে মমতার ‘বেঙ্গল এক্সপ্রেস’

আপাতত বাইপাসের বেসরকারি এই হাসপাতালের ৩৫২৪ নম্বর ICU-তে চিকিত্‍সাধীন তিনি।  হাসপাতাল সুত্রে খবর মদন বাবুকে নন ইনভেসিভ ভেন্টিলেশন বাইপ্যাপ দেওয়া হচ্ছে। গতকাল রাতের অবস্থা যা ছিল তার থেকে কিছুটা ভাল আছেন তিনি। রক্তে অক্সিজেনের মাত্রা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। এসএসকেএম হাসপাতালে ভর্তির পর থেকে আজ সকাল পর্যন্ত ৪ লিটার অক্সিজেন দিতে হয় তাঁকে।

কিন্তু মদন বাবুর ফুসফুস ক্ষতিগ্রস্থ  হয়েছে বলে জানা গিয়েছে । তবে হাসপাতাল সুত্রে খবর এখন কাটেনি সঙ্কট।  উল্লেখ্য এর আগে ভোট প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পরেছিলেন তিনি। তখন তাকে পার্টি অফিসে নিয়ে গিয়ে অক্সিজেনও দিতে হয়। তখন ডাক্তাররা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন কিন্তু ভোট প্রচারের কারনে সেই পর্যাপ্ত বিশ্রাম তিনি পাননি।

আর ভোট প্রচারের ধকল নিতে পারেনি তার শরীর। নির্বাচনের দিনেই শেষবেলায় অক্সিজেন মাস্ক পরিহিত মদন মিত্রকে দেখেছে রাজ্যবাসী। ২০২১ এর বিধানসভা নির্বাচনে তার দল তৃণমূল তাকে কামারহাটির প্রার্থী করে। এর আগেও এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি। ২০১১ সালে জিতলেও ২০১৬ নির্বাচনে পরাজিত হন মদন। এবারেও প্রার্থী তিনি। বাংলার ক্রাশ মদন মিত্রর কোভিড রিপোর্ট পজিটিভ হওয়ার খবরে উদবিঘ্ন তাঁর আগনিত ভক্তকূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত