কেরলের পথে বাংলা, রাজ্যে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে ভ্যাক্সিন দেবে মমতার ‘বেঙ্গল এক্সপ্রেস’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেরলের পথে বাংলা, রাজ্যে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে ভ্যাক্সিন দেবে মমতার ‘বেঙ্গল এক্সপ্রেস’ মহামারীর দ্বিতীয় ঢেউয়ের আঘাতে বিপন্ন রাষ্ট্র। বিপন্ন প্রতিটি রাজ্য। নিজেদের পরিকাঠামো থেকে পরিকল্পনা, কোভিড মোকাবিলায় সচেষ্ট সকলেই। ভয়াবহ এই ধাক্কা সামলাতে হিমসিম খাচ্ছে গোটা দেশ। বারবার সতর্কীকরণের পরেও হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিল।

আরও পড়ুনঃ করোনা কাল মোকবিলায় কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের, অক্সিজেন-টিকাকরণে তৈরি হোক ‘জাতীয় পরিকল্পনা

এই মুহুর্তে সব কিছু ছাপিয়ে যাচ্ছে করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ। দেশে করোনা আক্রান্তের নিরিখে বৃহস্পতিবার বিশ্বের সব কোভিড রেকর্ড ভেঙেছে। ভয়ানক পরিস্থিতি দিল্লী মহারাষ্ট্রে। নির্বাচন কালে লাগামহীন প্রচার, সভা মিছিলে নাভিশ্বাস উঠছে বাংলার। এক মাস আগেও যেখানে দৈনিক সংক্রমণ কমে নেমে গিয়েছিল ২০০-র ঘরে এখন সেটাই প্রায় ১১ হাজার ছুঁই ছুঁই।

রাজ্যের মানুষের সবরকমের সহায়তার জন্য কিছু হেল্প লাইন নাম্বার দিয়েছে রাজ্য সরকার। যেখানে যে কোন মুহুর্তে দরকারে সাহায্য চাইতে পারবেন সকলে। এর পরেই আজ তপনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায় ঘোষণা করলেন সকল প্রাপ্ত বয়স্কদের বিনামূল্যে টিকা দেবে রাজ্য।

করোনা এবং টিকাকরণ প্রসঙ্গে এর আগেও কেন্দ্র এবং প্রধানমন্ত্রীকে দুষেছেন মমতা। তিনি বার বার বলেছেন আগেই বাংলায় করোনার এই পরিস্থিতি ম্যান মেড নয় মোদী মেড। করোনা কালে বারবার বাইরে থেকে এসে বাংলায় প্রচারের কারণেই রাজ্যের এই পরিস্থিতি। টিকার ব্যাপারেও কটাক্ষ করেছেন একাধিক বার। তিনি জানিয়েছিলেন টাকা নিয়ে অসে আছেন তিনি, তবু কেন্দ্র দিচ্ছে না ভ্যাক্সিন।

আজ তিনি বলেছেন, আগে কেন্দ্র ভ্যাক্সিন দিলে এই পরিস্থিতি আজ আসতো না রাজ্য গুলিতে। তার পাশাপাশি টিকার দাম নিয়েও তোপ দেগেছেন আজকের সভা থেকে। গতকাল অর্থাৎ বুধবার সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ডের প্রতিটি ডোজ ৪০০ টাকায় কিন্তে হবে। বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে কোভিশিল্ডের প্রতি ডোজের দাম হবে ৬০০ টাকা। ওপর দিকে কেন্দ্র প্রতি ডোজ পাবে মাত্র ১৫০ টাকায়।

কেরলের পথে বাংলা, রাজ্যে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে ভ্যাক্সিন দেবে মমতার ‘বেঙ্গল এক্সপ্রেস’। মহামারীর সময়ে আর্থিক সঙ্কটের মুহুর্তে ভ্যাক্সিন কেনার টাকা কথায় পাবে রাজ্য গুলি সেই নিয়ে উঠছিল প্রশ্ন। মুখ্যমন্ত্রী আগের দিনও এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। নির্বাচন কালে একসঙ্গে বড়ো জন সমাবেশ করতে মানা করছে সকলে। নিজের বক্তৃতার সময় কমিয়ে এনেছেন তিনি। আজ দক্ষিণ দিনাজপুরের তপনের সভা থেকে রাজ্যের সকল প্রাপ্ত বয়স্ককে বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এর আগেই কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই  বিজয়ন রাজ্যের ১৮+ বছরের উর্দ্ধের সকলে বিনামূল্যে ভ্যাক্সিন দেওয়ার কথা ঘোষণা করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন