চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। দ্রুত নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আসেন চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের কারণে সুপারিশ পত্র থাকলেও নিয়োগ হয়নি। এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার আবেদন নিয়ে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনে গেলেন চাকরিপ্রার্থীরা (SLST Job Seekers)।



আরও পড়ুন: মাধ্যমিক শুরু হতেই চরম বিশৃঙ্খলা, বাংলাজুড়ে নানা কাণ্ড, মৃত ২
এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় এসে পৌঁছান এসএলএসটি শরীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা। সেখানে দাঁড়িয়েই পুলিশ আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেন। চাকরিপ্রার্থীরা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর দ্বারস্থ হয়েছিলেন। কয়েকদিন আগেই নিজেদের দাবি নিয়ে ঢাকুরিয়ায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর বাড়ির সামনে যান। এবার সোজা রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে হাজির।

চাকরিপ্রার্থীদের দাবি, হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। আইনি জটিলতার জেরে সকল চাকরিপ্রার্থীদের নিয়োগ আটকে রয়েছে। রাজ্যের হলফনামা প্রয়োজন দ্রুত নিয়োগ হতে এবং মামলার নিষ্পত্তির জন্য। তাই মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়টিতে নজর দেন, সেই দাবিতে তাঁর বাড়ির সামনে গিয়ে ডেপুটেশন জমা দেন। এক চাকরিপ্রার্থী বলেন, ‘১৫ মাস ধরে নিয়োগ স্থগিত হয়ে রয়েছে। কাউন্সিলিং শুরু হয়েছে তাই এবার দ্রুত নিয়োগ চাই।’


সুপারিশপত্র থাকলেও ‘চাকরিহীনতা’, দ্রুত নিয়োগের দাবিতে মমতার বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই ধর্নায় বসেছেন। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ফেব্রুয়ারি থেকে রেড রোডে ধর্না শুরু হয়েছে। ৪৮ ঘণ্টা ধর্নায় বসার কথা। ইতিমধ্যেই ধর্নামঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন, আগামী ২১ ফেব্রুয়ারি কেন্দ্রের ‘বকেয়া’ টাকা রাজ্য সরকার দেবে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



