একজন শিক্ষার্থীর জীবনে প্রথম বড় ধাপ মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক শুরু হয়েছে। প্রথম দিন থেকেই একের পর এক বিশৃঙ্খলামূলক পরিস্থিতি তৈরি হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থার পরও ফাঁস হয় প্রশ্নপত্র। একাধিকজনের পরীক্ষা বাতিল হয়েছে। দুর্ভাগ্যজনক ঘটনা, দুই মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Exam) মৃত্যু হয়েছে। এই ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে।



আরও পড়ুন: ফের ফিরছে শীত! পারদ নামবে ৪ ডিগ্রি, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?
শুক্রবার থেকে মাধ্যমিক শুরু হয়েছে। পরীক্ষার প্রথম ও দ্বিতীয় দিন- দুদিনই সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ। প্রথম দিনে পরীক্ষা শুরু হওয়ার আধ ঘণ্টার মধ্যে প্রশ্নপত্র ফাঁস হয়। দুজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে মধ্য শিক্ষা পর্ষদ। দ্বিতীয় দিনে ১১ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। প্রশ্নপত্রে থাকা গোপন কোডের মাধ্যমে এদের পরীক্ষা বাতিল করা হয়। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, ‘আগেই জানানো হয়েছিল এবারে প্রশ্নপত্রে বিশেষ গোপন কোড থাকবে। এরফলে কোনও প্রশ্নপত্র ফাঁস হলে গোপন কোড থেকে অভিযুক্তকে শনাক্ত করা যাবে।’

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ব্যারাকপুরের এক পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড (Madhyamik Admit Card) জালিয়াতির অভিযোগ ওঠে। মাধ্যমিক পরীক্ষার্থী তার ভাইকে পরীক্ষা দিতে পাঠিয়ে দেয়। পরবর্তীকালে ধরা পড়তেই শোরগোল ছড়ায়। অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করা হয় এবং স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে বলেও খবর। এক পরীক্ষার্থী করোনা আক্রান্ত অবস্থায় পরীক্ষা দেয়।


মাধ্যমিক শুরু হতেই চরম বিশৃঙ্খলা, বাংলাজুড়ে নানা কাণ্ড, মৃত ২

গত শুক্রবার এক মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে বাইকে ফিরছিল। জাতীয় সড়কে দুর্ঘটনা হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘটে বীরভূমের নলহাটিতে। একইদিনে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় এক পরীক্ষার্থীর।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



