সোমবারেই তিন কৃষি আইন প্রত্যাহার, সংসদ যাত্রা বাতিল করল এসকেএম

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। সোমবারেই তিন কৃষি আইন প্রত্যাহার করে বড়সড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার। এমত অবস্থায় সংসদ যাত্রা বাতিল করল কৃষক আন্দোলনের নেতৃত্বাধীন সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা।

আরও পড়ুনঃ একেবারে ২০১৪ স্ট্র্যাটেজি, পুরাতন চালে বাজিমাত করতে চাইছেন প্রশান্ত কিশোর!

 এদিন সংযুক্ত কিষাণ মোর্চার কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকের পর দর্শন পাল জানিয়েছেন, সরকারের তরফে কৃষকদের জানানো হয়েছে ২৯ তারিখেই তিন কৃষি আইন প্রত্যাহার করতে চলেছে সরকার। তাই ২৯ তারিখ ট্রাক্টর সহযোগে ‘সংসদ যাত্রা’-র সিদ্ধান্ত পিছিয়ে নিলেন কৃষকরা। আগামী মাসে বৈঠকের মাধ্যমে আন্দোলনের পরবর্তী কর্মসুচি স্থির করা হবে।

তিনি আরও জানিয়েছেন, সংযুক্ত মোর্চার তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে এমএসপির সুনিশ্চিতকরণ, শহীদ কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ, চার কৃষককে গাড়ি চাপা দিয়ে মৃত্যু ঘটনার ন্যায় বিচার নিয়ে সরকারের ভাবনা। সেইসঙ্গে বিদ্যুৎ বিলের প্রসঙ্গ জুড়ে দিয়েছেন তাঁরা।

সোমবারেই তিন কৃষি আইন প্রত্যাহার, সংসদ যাত্রা বাতিল করল এসকেএম
সোমবারেই তিন কৃষি আইন প্রত্যাহার, সংসদ যাত্রা বাতিল করল এসকেএম

উল্লেখ্য, এক বছর আগে পাশ হওয়া তিন কৃষি আইনের প্রতিবাদে ১ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। কৃষক আন্দোলনের ৩৫৮ দিনের মাথায় আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। খাতায় কলমে আইন প্রত্যহার না হওয়া অবধি আন্দোলন জারি রাখার কথা ঘোষণা করেন কৃষকরা। ২৯ তারিখ সংসদ অধিবেশনের প্রথম দিনেই ৬০ টি ট্রাক্টর নিয়ে সংসদ যাত্রার কথা ঘোষণা করেন সংযুক্ত কিষাণ মোর্চা। কিন্তু ২৭ তারিখ বৈঠকের মাধ্যমে তা পিছিয়ে নেওয়া হয়। আগামী ৪ তারিখ বৈঠকে বসবেন কৃষকরা। সেখানেই নেওয়া হবে আন্দোলনের পরবর্তী কর্মসুচি।

সোমবারেই তিন কৃষি আইন প্রত্যাহার, হুইপ জারি করল বিজেপি

সোমবারেই তিন কৃষি আইন প্রত্যাহার, হুইপ জারি করল বিজেপি
সোমবারেই তিন কৃষি আইন প্রত্যাহার, হুইপ জারি করল বিজেপি

অন্যদিকে, সোমবারেই বিজেপির তরফে হুইপ জারি করে সমস্ত সাংসদ দের উপস্থিত থাকার কথা বলা হচ্ছে। জানা গিয়েছে, ওই দিনেই তিন আইন প্র্যত্যাহার করতে চলেছে কেন্দ্র সরকার। শনিবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের কৃষকদের উদ্দেশ্যে জানিয়েছেন, আইন প্রত্যআহার হয়ে গেলে আন্দোলন চালিয়ে যাওইয়ার আর কোনও কারণ থাকতে পারে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর