Anish Khan Death: কার নির্দেশে আনিসের বাড়ি গিয়েছিল পুলিশ? খতিয়ে দেখা হচ্ছে ফোন কল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকে কেন্দ্র করে পরতে পরতে বাড়ছে রহস্য। মৃত্যুর দিন কার নির্দেশে আনিসের বাড়ি গিয়েছিল পুলিশ? তা জানতেই খতিয়ে দেখা হচ্ছে ফোন কল। যাচাই করা হচ্ছে ওই দিনের রেজিস্টার। 

আরও পড়ুনঃ ইউক্রেনে বন্দি ভারতীয় পড়ুয়ারা? জানাল বিদেশমন্ত্রক

সূত্রের খবর, ঘটনার দিন কর্তব্যরত পুলিশ কর্মীদের ফোনে কার ফোন এসেছিল? টহলদারি পুলিশের ভ্যানের অবস্থান কোথায় ছিল? তা সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে কিছুই মুখ খুলছে না সিটের আধিকারিকরা। কয়েকদিনের মধ্যেই সমস্ত রিপোর্ট জমা দিতে হবে। তাই তদন্তের গতিপ্রকৃতি বাড়াতে চাইছেন সিটের আধিকারিকরা।

উল্লেখ্য, হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের খুনের অভিযোগে ইতিমধ্যেই আমতা থানার হোমগার্ড এবং কাশীনাথ বেরা এবং প্রীতম ভট্টাচার্যকে হেফাজতে নিয়েছে পুলিশ। যদিও দুই অভিযুক্তদের দাবী, তাঁরা ওসির নির্দেশ মেনেই কাজ করেছেন। তাঁদেরকে এখন বলির পাঁঠা করা হচ্ছে। যদিও আনিসের বাড়িতে যাওয়ার বিষয়ে কোনও লিখিত নির্দেশ পাওয়া যায়নি। 

কার নির্দেশে আনিসের বাড়ি গিয়েছিল পুলিশ? যাচাই করছে সিট 

কার নির্দেশে আনিসের বাড়ি গিয়েছিল পুলিশ? যাচাই করছে সিট 
কার নির্দেশে আনিসের বাড়ি গিয়েছিল পুলিশ? যাচাই করছে সিট

পুলিশ সূত্রে খবর, আনিসের বিরুদ্ধে আমতা এবং বাগনান থানায় একাধিক অভিযোগ ছিল। রাতে বাড়ি ফিরেই পরের দিন ভোরেই বেরিয়ে যেত সে। ১৮ ফেব্রুয়ারি সূত্র মারফত খবর পেয়ে ওইদিন আনিসের বাড়িতে উপস্থিত হয়েছিল পুলিশ। অভিযোগ, এক পুলিশ কর্তার নির্দেশ মেনেই সেদিন আনিসের বাড়িতে উপস্থিত হয়ে আমতা থানার পুলিশ। কিন্তু কার নির্দেশে সেদিন আনিসের বাড়িতে উপস্থিত হয়েছিল? তা যাচাই করার জন্য খতিয়ে দেখা হচ্ছে ফোন কল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর