বঙ্গ রাজনীতির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তাঁর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী খাতায় কলমে তৃণমূলের সাংসদ হলেও দলের সঙ্গে তাঁদের দূরত্ব বেড়েছে। এদিকে রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এই আবহে দিব্যেন্দু ও শিশিরকে রাজভবনে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Sisir Adhikari and Dibyendu Adhikari will meet CV anand Bose)। রবিবার একথা নিজেই জানিয়েছিলেন দিব্যেন্দু অধিকারী।



আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ঠান্ডার কাঁপুনি, ফিরছে শীতের স্পেল, বুধের পরই বদলাবে আবহাওয়া
জানা গিয়েছে, সোমবার (৮ জানুয়ারি) বিকেলে শিশির অধিকারী (Sisir Adhikari) ও দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari) রাজভবনে যাবেন। শুভেন্দুর ভাই আগেই জানিয়েছেন এটি নিছক একটি সৌজন্য সাক্ষাৎ। যদিও এনিয়ে গুঞ্জন চলছে। রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেকের মধ্যেই প্রশ্ন, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁদের আমন্ত্রণ জানিয়েছিলেন নাকি দিব্যেন্দু ও শিশির নিজে থেকেই রাজভবনে যাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়।

তৃণমূলে (TMC) নিষ্ক্রিয় থাকলেও বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি দিব্যেন্দু অধিকারীকে। কয়েকদিন আগের সন্দেশখালির ঘটনায় উদ্বেগ জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছিলেন তিনি। এরপরই আজ রাজভবনে যাচ্ছেন দিব্যেন্দু অধিকারী। জল্পনা চলছে, লোকসভা ভোটের (Loksabha Election) আগে বিজেপিতে (BJP) যোগ দিতে পারেন তিনি। তার আগে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ জল্পনাকে নতুন মাত্রা দিচ্ছে।


রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে শিশির-দিব্যেন্দুকে আমন্ত্রণ বোসের, আজ রাজভবনে ‘সৌজন্য সাক্ষাৎ’

রবিবার কাঁথিতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। সেখান থেকেই তিনি শিশির অধিকারীর বাড়িতে যান। গতকাল দিব্যেন্দু অধিকারী সাংবাদিকদের জানান, ‘সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) তাঁকে এবং তাঁর বাবাকে রাজভবনে আমন্ত্রণ জানিয়েছেন। যা নিছকই সৌজন্য সাক্ষাৎ।’







