নজরবন্দি ব্যুরো: নিজের গড়েই বিক্ষোভের মুখে শিশির! দীর্ঘ জল্পনার ঘটিয়ে রবিবারই পদ্মে শিশির পাত ঘটেছিল ভরা গ্রীষ্মে। পুত্র শুভেন্দু অধিকারীর সম্মতি পাওয়ায় পর আর দেরি করেননি। এগরায় অমিত শাহের সভা থেকেই বিজেপির পতাকা হতে তুলে নিয়েছেন তিনি। সময়ও নষ্ট করেননি তারপর বিশেষ। সোমবারই বিজেপির হয়ে মিছিলে নামেন তিনি। বিজেপির সমর্থনে নিজের গড়েই শুরু করেন মিছিল।
আরও পড়ুনঃ এবার বোরখা নিষিদ্ধ হতে চলেছে শ্রীলঙ্কায়
কিন্তু দল বদলের পর এই মিছিল কার্যত পরিনত হয়েছিল অশান্তিতে। কাঁকগাছিয়া এলাকায় তৃণমূলের কর্মী সমর্থকরা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছিলেন সিনিয়র অধিকারীকে ঘিরে। নিজের এলাকায় এহেন পরিস্থিতির জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলেন না শিশির। শুরু হয় তৃণমূল বিজেপির দ্বন্দ্ব। গত কয়েকদিন ধরেই গল্প ঘুরছে নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারীর প্রতিটি সভা মিছিলের আগেই গো ব্যাক স্লোগান তুলছে তৃণমূল সমর্থকেরা।
নিজের গড়েই বিক্ষোভের মুখে শিশির! এবার শিশির অধিকারীকে দেখেও বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি রক্তারক্তি হয়ে উঠেছিল। নন্দীগ্রামের মাটিতে একের পর এক ঘটনায় মানুষ খুঁজে পাচ্ছেন সেই পুরোনো ঘটনার পুনরাবৃত্তি। অন্ধকারের মধ্যে টর্চ জ্বালিয়ে শনাক্তকরণের চেষ্টা করছেন বর্ষীয়ান নেতা। এহেন পরিস্থিতিতে ক্ষুব্ধ শিশির জানান, ” একদল যুবককে মদ খাইয়ে সভা বানচালের জন্য পাঠাচ্ছে, আমি এসব বহু আগে দেখেছি, আমার সঙ্গে এসব করে লাভ নেই, আমি প্রত্যেকের ছবি তুলেছি, কমিশনে নালিশ করবো।”



