এবার বোরখা নিষিদ্ধ হতে চলেছে শ্রীলঙ্কায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার বোরখা নিষিদ্ধ হতে চলেছে শ্রীলঙ্কায়। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হবে এক হাজারেরও বেশি সংশ্লিষ্ট ধর্মীয় স্কুল। সম্প্রতি এমনটাই বললেন শ্রীলঙ্কার জনসুরক্ষা মন্ত্রী শরথ বীরাশেখারা। সে দেশে মুসলিম মহিলাদের মুখমণ্ডল ঢাকা পোশাক নিষিদ্ধ করতে ইতিমধ্যেই কাগজপত্রে সই করে ফেলেছেন মন্ত্রী।

আরও পড়ুনঃ মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হানায় প্রান হারালেন ১০ সাধারণ নাগরিক।

তিনি বলেন, ক্যাবিনেটে মঞ্জুর করানোর জন্য একটি বিলে স্বাক্ষর করেছেন। ওই বিলে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে মহিলাদের বোরখা পরা নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। যদি ওই বিল ক্যাবিনেটে পাশ হয়ে যায়, তাহলে শ্রীলঙ্কার সংসদে সেই বিল নিয়ে আইন বানানো হবে। সরকার এক হাজারের বেশি মাদ্রাসা তথা ইসলামিক স্কুল বন্ধ করার পরিকল্পনা নিয়েছে।

উনি এও বলেন যে, মাদ্রাসা গুলো শ্রীলঙ্কার রাষ্ট্রীয় শিক্ষা নীতির অবমাননা করছে। উনি কড়া ভাষায় বলেন, কেউ ইচ্ছে করলেই স্কুল খুলে নিতে পারে না, আর নিজের ইচ্ছে মতো বাচ্চাদের শিক্ষাও দেওয়া যেতে পারে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন