নজরবন্দি ব্যুরোঃ মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হানায় প্রান হারালেন ১০ সাধারণ নাগরিক। মার্কিন যুক্তরাষ্ট্র আর বন্দুকবাজের হানা এ যেন সমার্থক শব্দ। মাঝে মাঝেই সেদেশে শোনা যায় বন্দুক নিয়ে হামলার কথা। স্কুল কলেজ থেকে রেস্তোরাঁ সিনেমা হল যত্রতত্র চলে এই হামলা। তেমনিই এক অমানবিক হামলায় যুক্তরাষ্ট্রে প্রান হারালেন ১০ জন সাধারণ নাগরিক। যার মধ্যে রয়েছেন এক পুলিশ অফিসারও।
আরও পড়ুনঃ ভূমিপুত্র মজুত করছেন বহিরাগতদের! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে গেলো তৃণমূল


স্থানীয় সময় সোমবার বিকেলে কোলোরাডোর বোল্ডার এলাকায় ‘কিং সুপার্স’ দোকানের সামনে এক বন্দুকবাজ আচমকা গুলি চালাতে শুরু করে। হামলায় এক পুলিশ অফিসার-সহ মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। এই ঘটনায় জড়িত সন্দেহে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কি উদ্দেশ নিয়ে গুলি চালানো হয়েছে তা এখনো পুলিশ স্পষ্টত জানায়নি। বোল্ডার পুলিশ অফিসার কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মূলত মুদিখানার দোকান ছিল সেটি, তবে ঘনবসতিপূর্ণ অঞ্চলে হওয়ায় হতাহতের সংখ্যা বেশি। প্রতিদিনের মতো সোমবার সেখানে এলাকাবাসী এবং কলেজ পড়ুয়াদের ভিড় ছিল রাস্তায়।
আচমকাই বন্দুকের গুলির আওয়াজে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন অনেকে। পরে পুলিশের তরফে জানানো হয় ১০ জনের মৃত্যু হয়েছে, গুলিবিদ্ধ হয়ে চিকিত্সাধীন অনেকে। এছাড়াও এই প্রসঙ্গে বোল্ডার পুলিশের প্রধান মারিস হেরল্ড বলেছেন, এই হামলার ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকর্মীদের দারুণ প্রশংসা করেছেন তিনি। বলেছেন, ৫১ বছরের এরিক টাল্লে হলেন মৃত পুলিশ অফিসার। ২০১০ সালে তিনি বোল্ডার পুলিশে যোগ দেন। স্থানীয়দের পরিষেবা দেওয়ার পাশাপাশি বোল্ডার পুলিশ বিভাগেও তাঁর বিরাট অবদান রয়েছে। হামলার খবর পেয়েই এরিক টাল্লা ঘটনাস্থলে ছুটে যান। তবে বন্দুকবাজের গুলিতে প্রাণ হারান তিনি। মুদিখানার জিনিসের দোকান ‘কিং সুপার্স’ পড়ে কলোরাডোর বসতিপূর্ণ অঞ্চলে।
মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হানায় প্রান হারালেন ১০ সাধারণ নাগরিক। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও এই স্টোর থেকে কয়েক মাইল দূরে। তাই অন্যান্য দিনের মতো সোমবার বিকেলেও সাধারণ মানুষ এবং কলেজ পড়ুয়াদের ভিড় ছিল সেখানে। তাই খুব কম সময়ের মধ্যেই বেশ কিছু নাগরিককে গুলি করে সক্ষম হয়েছে ওই বন্দুকবাজ। এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে সেদেশের সরকার।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



