ভূমিপুত্র মজুত করছেন বহিরাগতদের! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে গেলো তৃণমূল

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভূমিপুত্র মজুত করছেন বহিরাগতদের! ঠিক এই মর্মেই শুভেন্দু অধিকারীর বিরূদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ করলো তৃণমূল কংগ্রেস। অভিযোগ, ভোট আবহে নন্দীগ্রামে মোট ৪টি বাড়িতে বাইরে থেকে দুষ্কৃতি এনে আশ্রয় দিচ্ছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। তাঁর অভিযোগ একেবারে ভোট আবহের শুরুর দিক থেকেই নন্দীগ্রামের মোট ৪টি বাড়িতে বেশ কয়েকজন বহিরাগত, দুষ্কৃতীদের আশ্রয় দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ দোলের রঙে দলের রং মেলাতে নন্দীগ্রামে ২৮সে সভা মমতার।

চিঠিতে তৃণমুলের তরফ থেকে ৪টি বাড়ির স্পষ্ট নাম ঠিকানা জানানো হয়েছে। প্রথম বাড়ি রোয়াপাড়া হাসপাতাল মোড়ে কালীপদ শী এর বাড়িতে ডিসেম্বর থেকে ৩০-৪০ জন যুবক থাকছেন। তৃণমূলের অভিযোগ তাঁরা কোলাঘাট, পিংলা, কাঁথি থেকে এসে রয়েছেন নন্দীগ্রামে। বাইক এবং গাড়িতে করে দাপিয়ে বেড়াচ্ছে গোটা এলাকা। অন্যদিকে মেঘনাদ পাল নামক জনৈক ব্যক্তির বাড়ির ভেতরে শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট সহ ৪০-৫০ জন আছেন। পুরো বাড়ি ঢেকে রাখা হয়েছে তাঁবু করে।

তৃতীয় বাড়ি টেঙ্গুয়া ২ পঞ্চায়েতের তেরপাখিরা গ্রামে, আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এখানে আছেন প্রায় ৩০ জন মতো বহিগারত এবং বয়াল এলাকায় ভজহরি সামন্তের বাড়িতেও আছেন একদল বহিরাগত। নাম ঠিকানা উল্লেখ করে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে এই বহিরাগতদের অস্তিত্বের। তাঁদের অভিযোগ, স্থানীয় পুলিশকে অভিযোগ করলেও তাঁরা কোনো পদক্ষেপ নেননি। বাধ্য হয়েই নির্বাচন কমিশনে নালিশ করেছে দল। তবে ইতিমধ্যেই অভিযোগ খন্ডনও করেছেন বাড়ির মালিক। বিজেপি নেতা মেঘনাদ পাল জানিয়েছেন তাঁর বাড়িতে শুধু তাঁর দেহরক্ষীরা আছেন। এবং পুলিশের অনুমতিতেই।উল্টে তাঁর অভিযোগ তৃণমূল সবসময় মেঘনাদ এর পিছনেই লোক লাগিয়ে রাখেন।

ভূমিপুত্র মজুত করছেন বহিরাগতদের! এবং সেই অভিযোগ তিনি নির্বাচন কমিশনে জানিয়ে ছিলেন বলেই নাকি তাঁর বদলা স্বরূপ এই অভিযোগ করছে তৃণমূল। এই নির্বাচনে একেবারে হটসিট নন্দীগ্রাম। মুখ্যমন্ত্রী নিজের এতদিনের জেতা কেন্দ্র ভবানীপুর ছেড়ে দাঁড়িয়েছেন সেখানে, প্রতিপক্ষ তাঁরই দলের প্রাক্তন সেনাপতি শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পর বিজেপিতে গেছেন তাঁর পিতা শিশির অধিকারী, এবার অপেক্ষা ভাই দিব্যেন্দু অধিকারীর বিজেপি যোগের। নির্বাচনে নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু জানিয়েছিলেন ভূমিপুত্র তিনিই নন্দীগ্রামের। তবে গত কয়েকদিন ধরেই নন্দীগ্রামের মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন শুভেন্দু কে ঘিরে, হামলা হচ্ছে তাঁর মিছিলে, মানুষ স্লোগান দিচ্ছেন গো ব্যাক বলে। সেই পরিস্থিতিতেই তৃণমুল অভিযোগ আনছে নন্দীগ্রামের ভূমিপুত্রই এলাকা জুড়ে লুকিয়ে রাখছেন শতাধিক বহিরাগত দুষ্কৃতীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর