দোলের রঙে দলের রং মেলাতে নন্দীগ্রামে ২৮সে সভা মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রত্যেক দলই নিজেদের মতো করে সাজাচ্ছেন নির্বাচনী প্রচারের কর্মসূচী। প্রচার আরো অর্থবহ করতে অনেকেই বদল ঘটাচ্ছেন প্রচারে। সেরকমই আপাতত সব পরিকল্পনা বাতিল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র নন্দীগ্রামে যাচ্ছেন আগামী ২৮সে মার্চ দোলে।

আরও পড়ুনঃ ৬ হেভিওয়েট নেতা কে শোকজ করলো বিজেপি।

নন্দীগ্রামে আহত হওয়ার পর এই প্রথম ফের নিজের কেন্দ্রে যাবেন তিনি। কথা দিয়ে কথা রেখেছিলেন মূখ্যমন্ত্রী। নন্দীগ্রাম থেকেই নির্বাচনে লড়বেন বলে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন নন্দীগ্রামে। আর সেখানেই ঘটে বিপত্তি। আহত হন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন SSKM এ ভর্তি থাকার পর অবস্থা স্থিতিশীল হতেই হুইলচেয়ারে সভা করছেন জঙ্গলমহল সহ মেদিনীপুরের একাধিক স্থানে।

রাজ্যের ৮ দফা নির্বাচনের ২য় দফায় নির্বাচন হবে হটসিট নন্দীগ্রামে। লড়াই মুখ্যমন্ত্রী বনাম তাঁরই প্রাক্তন সেনাপতি শুভেন্দু অধিকারীর। যত দিন যাচ্ছে, পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে ততই। এই পরিস্থিতিতে নির্বাচনের ঠিক আগে আগে নন্দীগ্রামে গিয়ে সাধারণ কর্মী সমর্থকদের বুস্টার ডোজ দেবেন তৃণমুল সুপ্রিমো। আগামী ২৮সে মার্চ দোলের দিন ফের নন্দীগ্রাম যাচ্ছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর