SIR 2025: কোন ১১টি নথি লাগবে, কাদের লাগবে না — জানুন বিস্তারিত নিয়ম

২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে SIR প্রক্রিয়া। মুখ্য নির্বাচন কমিশনার জানালেন, ১১টি নথির একটি হলেই যথেষ্ট, তবে কিছু নাগরিকদের ক্ষেত্রে লাগবে না কোনও নথিই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতের Special Intensive Revision (SIR) 2025 প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৮ অক্টোবর থেকে। এই বিশেষ ভোটার তালিকা সংশোধন অভিযান একযোগে চলবে বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বিহারের মডেল অনুসরণ করে এবারও ১১টি নথির একটি দেখালেই নাগরিকরা SIR প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এই নথিগুলির মধ্যে রয়েছে জন্ম শংসাপত্র, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থেকে শুরু করে সরকারি জমির দলিল পর্যন্ত।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা— আধার কার্ড থাকবে অপশনাল। কমিশনার স্পষ্ট জানিয়েছেন, “আধার নাগরিকত্বের প্রমাণ নয়, তবে এটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।” এই বক্তব্য ঘিরে রাজ্যে নতুন করে আলোচনার পরিবেশ তৈরি হয়েছে।

কোন ১১টি নথি গ্রহণযোগ্য SIR-এ?

জ্ঞানেশ কুমার জানান, নাগরিকরা নিচের নথিগুলির যেকোনও একটি জমা দিলেই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন—

১. রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মচারীর পরিচয়পত্র বা অবসরপ্রাপ্ত কর্মীর কার্ড।
২. ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের কোনও সরকারি ডকুমেন্ট বা সার্টিফিকেট।
৩. জন্ম শংসাপত্র।
৪. ভারতের পাসপোর্ট।
৫. স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ডের শিক্ষাগত সার্টিফিকেট।
৬. রাজ্যের দেওয়া স্থায়ী বাসিন্দার শংসাপত্র।
৭. বনাঞ্চলে বসবাসকারীদের জন্য বন অধিকার শংসাপত্র।
৮. OBC/SC/ST কাস্ট সার্টিফিকেট।
৯. প্রযোজ্য ক্ষেত্রে NRC তালিকা।
১০. স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার।
১১. সরকারি জমি বা বাড়ির দলিল, পরচা বা ডকুমেন্ট।

SIR 2025: কোন ১১টি নথি লাগবে, কাদের লাগবে না — জানুন বিস্তারিত নিয়ম
SIR 2025: কোন ১১টি নথি লাগবে, কাদের লাগবে না — জানুন বিস্তারিত নিয়ম

কারা SIR প্রক্রিয়ায় কোনও নথি ছাড়াই অংশ নিতে পারবেন?

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০২ ও ২০০৩ সালের SIR তালিকায় যাঁদের নাম আগে থেকেই রয়েছে, তাঁদের নতুন করে কোনও নথি জমা দিতে হবে না। এমনকি তাঁদের বাবা-মায়ের নাম যদি ওই তালিকায় থাকে, তাহলে সন্তানেরও অতিরিক্ত নথি প্রয়োজন নেই। অর্থাৎ, এই নাগরিকরা সাধারণ প্রক্রিয়াতেই ভোটার তালিকা সংশোধনের আওতায় আসবেন।

SIR 2025 নিয়ে প্রশাসনের প্রস্তুতি: বাংলায় এবার এই প্রক্রিয়ায় জোর দেওয়া হচ্ছে ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখায়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক জেলার ব্লক অফিসার ও বিডিও অফিসে বিশেষ হেল্প ডেস্ক খোলা হবে। নাগরিকরা সেখানে গিয়ে নথি যাচাই ও নাম সংশোধনের আবেদন করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ভোটার তালিকা থেকে ভুল নাম বাদ দেওয়া ও নতুন নাম সংযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নির্বাচন কমিশনের এক আধিকারিকের কথায়, “SIR শুধু নাম সংশোধন নয়, এটি এক ধরণের ডিজিটাল আপডেট প্রক্রিয়া, যেখানে আধার সংযুক্তির সুবিধাও রাখা হয়েছে।”

SIR 2025 প্রক্রিয়াটি ভোটার তালিকার নির্ভুলতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের পরিচয় যাচাইয়ে নতুন মাত্রা আনবে। আধার ঐচ্ছিক রাখায় সাধারণ মানুষ আরও সহজভাবে অংশ নিতে পারবেন বলে প্রশাসন আশা করছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর