নজরবন্দি ব্যুরোঃ সন্ধে হলেই অনেক মানুষ মুড়ি আর সিঙ্গারা নিয়ে টিভির সামনে বসে পড়েন। সাধারনত আমরা আলুর পুর ভরা সিঙ্গারা খেয়ে থাকি। অনেক ক্ষেত্রে মাংসের পুর দেওয়া সিঙ্গারাও বর্তমান বাজারে পাওয়া যায়। কিন্তু কখনও কি খেয়ে দেখেছেন ঢেঁড়সের পুর দেওয়া সিঙ্গারা। দেখে নিন সেই রেসিপি।
আরও পড়ুনঃ “অঙ্কুশ কুৎসিত” ছবি পোস্ট করতেই একী বলে ফেললেন মিমি?
উপকরন
আলু
পাঁচফোড়ন
হিং
আদা
কাঁচালঙ্কা
বাদাম
কড়াইশুটি
হলুদ গুঁড়ো
ধনে গুঁড়ো
কাশ্মীরা
লঙ্কার গুঁড়ো
নুন
ময়দা
কালোজিরে
ঘি
ঢেঁড়স

উপকরন
প্রথমে আলু গুলো ভাল করে অল্প পরিমানে নুন সহযোগে সিদ্ধ করে নিন। এরপর আলুর খোসাগুলো ছাড়িয়ে আলু গুলো রেখে দিন আলাদা করে। এরপর একটি কড়াই নিয়ে নিন। এরপর কড়াইয়ের মধ্যে অল্প পরিমানে পাঁচফোড়ন, হিং, আদা, কাঁচালঙ্কা, বাদাম দিয়ে দিন। এবং হালকা হাতে নাড়াচাড়া করে নিন। এরপর কড়াইয়ের মধ্যে একে একে কড়াইশুটি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরা লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেড়ে চেরে নিন। এরপর খুব সামান্য পরিমানে জল দিয়ে শুকনো করে নিন পুরটি।
ঢেঁড়সের পুর দিয়ে সিঙাড়া, বাড়িতেই বানিয়ে ফেলুন

এরপর কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিন। এরপর আগে থেকে সিদ্ধ করে নেওয়া ঢেঁড়স তার মধ্যে দিয়ে দিন। এবং ভাল করে সমস্ত উপকরন একসঙ্গে দিয়ে দিন। এরপর কালো জিরে ময়দা এবং অল্প পরিমানে নুন দিয়ে ময়দা ভালকরে মিশিয়ে নিন। এরপর ছোট ছোট লুচির আকারে বেলে পুর ভরে সিঙ্গারার আকারে গড়ে নিন। এরপর তেলে ভেজে গরম গরম চাটনির সাথে সারভ করে দিন।



