Tollywood: “অঙ্কুশ কুৎসিত” ছবি পোস্ট করতেই একী বলে ফেললেন মিমি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অঙ্কুশ মজা করতে ভালবাসে একথা কারোরই অজানা নয়। বরাবরই নিজের আচার আচরণ, জোকস এর মাধ্যমে তিনি দর্শকের মজা দিয়ে থাকেন। তিনি যে আর পাঁচটা হিরোর মত নয় সেটি তিনি বার বার প্রমান করেন। সম্প্রতি সেরকমই একটি পোস্ট ধরা পড়ল তার ফেসবুক পোষ্টে।

আরও পড়ুনঃ কাল থেকে শুটিং শুরু ‘বুমেরাং’ এর, জিৎ-রুক্মিণী জুটি কতটা মনে ধরবে দর্শকদের?

সম্প্রতি অভিনেতা অঙ্কুশ তার সামজিক মাধ্যম থেকে নিজের একটি সেলফি পোস্ট করেন। তবে ছবির থেকেও বেশী নজর কারে তার ছবির ক্যপাশন। ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন ”ছেলেরা কেন কোনও পোজ় খুঁজে পায় না? এটা আমার ২৪ টা সেলফি তোলার পর বাছাই করা। মানে ভাবুন বাকি গুলো কতটা খারাপ ছিল। যাই হোক সম্মানের ব্যাপার লাইক দেবেন।”

"অঙ্কুশ কুৎসিত" মিমির কথায় তোলপাড় সামাজিক মাধ্যম 
“অঙ্কুশ কুৎসিত” মিমির কথায় তোলপাড় সামাজিক মাধ্যম 

আবার এই ক্যাপশন দেখে মজা করতে ছাড়লেন না তার সহঅভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি সেই ছবির নিচে কমেন্টে লেখেন যাঁর যেমন মুখ তেমনই ছবি উঠবে। এতদিন ধরে বিভিন্ন সেলিব্রিটিদেরকে নিয়ে নেটিজেনকে মজা করতে দেখা যেত। কিন্তু এবার তাড়কাকে মজা করছেন খোদ তারকা।

“অঙ্কুশ কুৎসিত” মিমির কথায় তোলপাড় সামাজিক মাধ্যম 

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

তবে তিনি যে নিছকই মজা করেই বলেছেন তা বলার অপেক্ষা রাখে না। মিমির সঙ্গে অঙ্কুশের বন্ধুত্ব বহু পুরনো। তারা বহু বছর ধরে একে একসঙ্গে টলিউডের রয়েছেন। তাই নিছকই মজা করে তিনি তা লিখেছেন। তবে মিমির ছবি পছন্দ না হলেও অঙ্কুশের অনুরাগীদের কিন্তু সেই ছবি বেজায় পছন্দ হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন