Boomerang: কাল থেকে শুটিং শুরু ‘বুমেরাং’ এর, জিৎ-রুক্মিণী জুটি কতটা মনে ধরবে দর্শকদের?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাল অথাৎ বৃহস্পতিবার থেকেই শুটিং শুরু হতে চলেছে জিতের পরবর্তী ছবি ‘বুমেরাং’ এর। এই প্রথমবার টলিউডে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে জিৎ-রুক্মিণীকে। এই ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন সৌভিক কুণ্ড। পরিচালকেরও জিতের সঙ্গে এটি প্রথম কাজ।

আরও পড়ুনঃ সুশান্ত কাণ্ডে নয়া মোড়, অবশেষে স্বস্তি পেলেন রিয়া

তবে এর আগে বহুবার জিতের সঙ্গে পরিচালক সৌভিক কুণ্ডর কাজ করার কথা ছিল কিন্তু নানা কারনে তা বাস্তবায়িত হয়নি। সৌভিকের বেশ অনেক বছর ধরেই জিতের সঙ্গে কাজ করার শখ ছিল অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হল। এখন ছবির কাজ শুরু হওয়ার জন্যই দিন গুনছেন অভিনেতা থেকে শুরু করে পরিচালক।

কাল থেকে শুটিং শুরু ‘বুমেরাং’ এর, অবশেষে অপেক্ষার অবসান 
কাল থেকে শুটিং শুরু ‘বুমেরাং’ এর, অবশেষে অপেক্ষার অবসান 

ছবি নির্মাতাদের পাশাপাশি দর্শকেরাও এই ছবি নিয়ে বেশ উৎসাহিত। কারন ছবির নামেই রয়েছে বেশ বড় ধরনের চমক। ‘বুমেরাং’ একটি সায়েন্স ফিকশন কমেডি ছবি। এই ধরনের ছবি সাধারণত টলিউডে খুব একটা হয়নি। ফলে ছবিতে রয়েছে একাধিক চমক।

কাল থেকে শুটিং শুরু ‘বুমেরাং’ এর, অবশেষে অপেক্ষার অবসান 

কাল থেকে শুটিং শুরু ‘বুমেরাং’ এর, অবশেষে অপেক্ষার অবসান 

এই ছবিতে জিত এবং রুক্মিণীর পাশাপাশি অন্য একটি মুখ্য চরিত্রে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় এবং সত্যম ভট্টাচার্যকে দেখা যাবে। এছাড়াও এই ছবিতে অন্যান্য ভুমিকায় থাকবেন খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর