Sikkim Flood: তিস্তার জলে ভেসে আসছে দেহ, ঘটনাস্থল পরিদর্শনে সিকিমের মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একদিকে মেঘভাঙা বৃষ্টি! অন্যদিকে, সিকিমের হড়পা বানে উদ্বেগজনক পরিস্থিতি। সবমিলিয়ে বর্তমানে তছনছ গোটা সিকিম। শিলিগুড়ি, জলপাইগুড়িসহ গোটা উত্তরবঙ্গেও বন্যার আশঙ্কা। ফুঁসছে তিস্তা। ভেসে গিয়েছে সেনার বহু গাড়ি। শুধু তাই নয়, ভেসে গিয়েছে বেশ কয়েকটি সেনা ছাউনিও। নিখোঁজ হয়ে গিয়েছেন সেনার ২৩ জওয়ান। নিখোঁজদের খোঁজে উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফের চারটি দল। প্রস্তুত রাখা হয়েছে আরও একটি দল।

আরও পড়ুন: Weather Update: উত্তরে প্রবল দুর্যোগের আশঙ্কা, জারি লাল সতর্কতা, কবে কমবে বৃষ্টি?

জানা যাচ্ছে, কালিম্পং, দার্জিলিংয়ের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে গিয়েছে সিকিমের। বহু পর্যটক আটকে রয়েছেন সিকিমে। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। পাশাপাশি জলপাইগুড়ি জেলার ৪ টি ব্লকের ১৭ টি ফ্লাড শেল্টারে ৩২৮৮ জনকে উদ্ধার করে রাখা হয়েছে বলে জানালেন জেলাশাসক। এরইমধ্যে তিস্তা থেকে জীবন্ত চারজনকে উদ্ধারের খবর মিলছে।

তিস্তার জলে ভেসে আসছে দেহ, জীবন্ত চারজনকে উদ্ধার
তিস্তার জলে ভেসে আসছে দেহ, জীবন্ত চারজনকে উদ্ধার

 

এদিকে, সিকিমের খবর শুনেই উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর নির্দেশেই উত্তরবঙ্গে যাচ্ছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। ইতিমধ্যেই এদিন ট্যুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, “সিকিমের পাশে আমরা রয়েছি। আমরা সবধরনের সহায়তা করব। আমি উত্তরবঙ্গ প্রশাসনকেও অতি সতর্ক থাকতে বলেছি। বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রস্তুতি কতদূর, তা জানার জন্য মুখ্য়সচিবকে যত দ্রুত সম্ভব যোগাযোগ করতে বলেছি।”

তিস্তার জলে ভেসে আসছে দেহ, জীবন্ত চারজনকে উদ্ধার

অন্যদিকে, সিকিমে চালু করা হল হেল্পলাইন নম্বর। সিকিমের বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখেই জারি করা হল একাধিক হেল্পলাইন নম্বর।
এই নম্বরগুলি হল- 03592-202461/201145
গ্যাংটক-03592-284444
নামচি- 03595-263734
মঙ্গন- 03592-234538
পাকইয়ং- 03592-291936
সোরেং- 8016747244
গ্যালসিং- 03595-250888
এছাড়াও পর্যটনদের জন্য-7001911393 ( Nodal Officer) (Asst. Director)- 8101426284 – এই নম্বরগুলি চালু করা হয়েছে।

তিস্তার জলে ভেসে আসছে দেহ, জীবন্ত চারজনকে উদ্ধার

তিস্তার জলে ভেসে আসছে দেহ, জীবন্ত চারজনকে উদ্ধার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত