হাতের হাত ছাড়ছেন সিধু! হতে পারেন আম-আদমির মুখ্যমন্ত্রী মুখ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাতের হাত ছাড়ছেন সিধু! গত বছরের শুরুতেই ভোট পাঞ্জাবে, গুঞ্জন তার আগেই কংরেসের হাত ছাড়ছেন নভজ্যোৎ সিং সিধু। গুঞ্জন ছিলোই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে সম্পর্কের সুতো কাটছিল সিধুর, ধীরে ধীরে প্রকাশ্যে এসেছে বিবাদও। তার মাঝেই গুঞ্জন এবার কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিতে চলেছেন তিনি।

আরও পড়ুনঃ বঙ্গ ভোটে তলিয়ে যাওয়ার কারণ কাটা ছেঁড়া করতেই ২৯এ বৈঠক বিজেপির

এমনকি সব ঠিক থাকলে আগামী বছরের পাঞ্জাব নির্বাচনে কেজরিওয়ালের দলের মুখ্যমন্ত্রী মুখ হতে পারেন তিনিই। এমনিতেই পাঞ্জাবের রাজনিতি-মন্ত্রিসভায় অনেক দিন থেকেই একঘরে তিনি। বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেওয়া, ভোটের প্রচার এবং মন্ত্রী সভায় স্থান। সব ঠিকঠাক চললেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বিবাদ স্পস্ট হয় অল্প দিনেই। মন্ত্রী সভাতেও কার্যত একঘরে হয়ে যান তিনি। এবং ২০১৯ সালে ছাড়েন মন্ত্রীত্ব পদ।

তার পর থেকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে লোকসভা নির্বাচনে স্টার ক্যাম্পেনার ছিলেন তিনি। তবে সিধু ফের ফিরতে চাইছেন সরাসরি পাঞ্জাবের রাজনিতীতে। তাছাড়া অকালি দল-বিজেপি সরকারের জমানায় গুরু গ্রন্থ সাহিব অপবিত্র করার অভিযোগ নিয়ে বর্তমান মুখ্যমন্তড়ি কিছু করছেন না বলে বারবার অভিযগ করেছেন তিনি। তাঁর একাধিক মন্তব্যে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে হাত ছাড়ছেন তিনি।

হাতের হাত ছাড়ছেন সিধু!  এদিকে কেজরিওয়াল বলেছেন পাঞ্জাবের ভোটে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থি হবেন এক সুপরিচিত শিখ। তার পর থেকেই এই জল্পনা আরও স্পষ্ট হচ্ছে। তবে কি এবার আম আদমি পার্টির হয়েই লড়বেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন