নজরবন্দি ব্যুরো: বঙ্গ ভোটে তলিয়ে যাওয়ার কারণ কাটা ছেঁড়া করতেই ২৯এ বৈঠক বিজেপির। একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। রাজ্যের ২১৩ টি আসনে জিতের তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে ৭৭ টি আসন পেয়ে সন্তুষ্ট থেকে বিরোধী দল বিজেপি। কিন্তু বিধানসভা ভোটে বাংলাকে পাখির চোখ রেখে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি।
আরও পড়ুনঃ পদ্মবনে যাওয়ার প্রায়শ্চিত্ত! নেড়া হয়ে তৃণমূলে এলেন ৫০০ কর্মী


দলে দলে কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বারবার পশ্চিমবঙ্গে এসে জনসভা করে গেছেন ভোটের আগে। ভোট প্রচারে তারা দাবি করেছিলেন দু’শোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে প্রথমবারের মতো বিজেপি। কিন্তু ভোটের ফল বের হতেই দেখা যায় উল্টো ছবি। কিন্তু বিধানসভা নির্বাচনে ভরাডুবির কারণ কি? তা নিয়েই কাঁটাছেঁড়া করবার জন্য আগামী 29 শে জুন বৈঠকে বসছে বঙ্গ বিজেপি।
এই বৈঠকে থাকবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেপি নাড্ডা।ঠিক কী কারণে বিজেপির এত বড় হার তা জানতে এবার রাজ্যের শীর্ষ নেতাদের পাশাপাশি জেলা নেতৃত্বের কথাও শুনতে চান জেপি নাড্ডারা। হারের জন্য কোন বিষয়গুলি দায়ী, প্রচারে কী কী ভুল পদক্ষেপ করা হয়েছে তা জানতে চান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কলকাতায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন জেপি নাড্ডা। ভোটের ফল প্রকাশের পর ২ বার বৈঠক হলেও সেখানে হারের কারণ নিয়ে বিশদে আলোচনা হয়নি। কয়েকজন নেতা এ বিষয়ে মুখ খুলতে চাইলেও কেন্দ্রীয় নেতারাই তাদের থামিয়ে দেন। পরে বৈঠকে আলোচনা হবে বলে জানান। সেই মতো ২৯ জুন বৈঠক হবে বলে বিজেপি সূত্রে খবর।
বঙ্গ ভোটে তলিয়ে যাওয়ার কারণ কাটা ছেঁড়া করতেই ২৯এ বৈঠক বিজেপির। ঐ বৈঠকে নাড্ডা ছাড়াও হাজির থাকছেন রাজ্যে বিজেপির দ্বায়িত্বপ্রাপ্ত চার কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অরবিন্দ মেনন ও অমিত মালব্য। এই বৈঠকের পরই রাজ্য বিজেপির সংগঠনে ব্যাপক রদবদলের হবে বলে সূত্রের খবর। জেলা সংগঠনেও আনা হতে পারে নতুন মুখ। অনেক নেতা দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। অনেক নেতা-কর্মী তৃণমূলে যোগ দিতে তৈরি। তারা কারা ? সেইসব নেতাদের বাদ দিয়ে নতুন মুখদের দায়িত্বে আনা হবে।









