পদ্মবনে যাওয়ার প্রায়শ্চিত্ত! নেড়া হয়ে তৃণমূলে এলেন ৫০০ কর্মী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পদ্মবনে যাওয়ার প্রায়শ্চিত্ত! বিজেপিতে যোগ দানের ভূল করে প্রায়শ্চিত্ত স্বরুপ  নেড়া হয়ে তৃণমূলে ফিরে এলেন আরামবাগের ৫০০ কর্মী। ওয়াকিবহাল মহলের মতে এই মুহুর্তে বাংলায় চলছে দলবদলের দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউ শুরু হয়েছিল ভোটের আগে। শুভেন্দু অধিকারী শীতের এক সকালে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দানের পর থেকেই বাংলার রাজনীতির ময়দানে মূল বিষয় হয়ে উঠেছিল দলত্যাগ এবং দলবদল।

আরও পড়ুনঃ অমিত নেই এবারও, নতুন সরকারের অধিবেশনে বাজেট পেশ করবেন পার্থ

 

তৃণমূল থেকে বহু নেতা মন্ত্রী এবং তঁদের সাথেই হাজার হাজার কর্মী গিয়ে ভিড় করেছিলেন পদ্মবনে। আদি বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে গলা মিলিয়ে তাঁরাও বলেছিলেন এই ভোট জিতে বাংলায় ক্ষমতায় বসছে গেরুয়া শিবিরই। তার পর ভোট গিয়েছে রাজ্যে, ৮ দফার ভোটের শেষে ফলাফলে দেখা গিয়েছে তৃণমূল ক্রস করেছে ২০০ আসন আর তাদের সামনে বিজেপির আত্মবিশ্বাস থেমে গিয়েছে ৭৭ আসনে। এই মুহুর্তে তা কমেছে আরও।

টিম বঙ্গ বিজেপি যখন হারের কারণ খুঁজছে, বৈঠক করছে একের পর এক, তখন আর অপর দিকে নবান্নতে বসে সরকারের এবং ক্ষমতার তৃতীয় সংস্করণের নকশা বানাচ্ছেন মমতা। আর রাজ্য জুড়ে তৈরি হয়েছে দলবদলের দ্বিতীয় ঢেউ। ভোতের ফলাফলের পর থেকেই পদ্মনবনে যাওয়ার মায়া কাটছে দলত্যাগীদের। সোনালি গুহ থেকে রাজীব ব্যানার্জী সকলেই অপেক্ষা করছে ‘দিদির ডাকের’ যদিও ভোটের আগে দলবদলুদের নিয়ে এখনো করা মমতা, স্বাগত জানাননি কাউকে।

এদিকে ৪ সাল বাদ পুরানো ঘরে ফিরেছেন মুকুল রায়, তার সঙ্গেই একে একে বিজেপি থকে তৃণমূলে আসছে একাধিক নেতা কর্মী। তার মাঝেই আজ পদ্মবনে যাওয়ার ভুল শুধরে নিতে মস্তক মুন্ডন করে ফের তৃণমূলে যোগ দিলেন আরামবাগের ৫০০ কর্মী। তৃণমূলের নেতা নেত্রীদের কথায় ভোটের আগে তঁদের ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বিজেপিতে, এখন ভুল বুঝেছেন তাঁরা, তাই ঘরে ফিরছেন একে একে। তবে দলদবদলের দ্বিতীয় ঢেউয়ে রাজ্যের সকলেই জানেন এই লাইন এই মুহুর্তে যথেষ্ট লম্বা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত