নজরবন্দি ব্যুরোঃ অমিত নেই এবারও, নতুন সরকারের অধিবেশনে বাজেট পেশ করবেন পার্থ। আগামী ২রা জুলাই থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। বিপুল সংখ্যক ভোটে জিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রায় এক মাস হতে চলল এখনো কিন্তু বিধানসভার অধিবেশন শুরু হয়নি নতুন সরকারের।
আরও পড়ুনঃ দাবি বাংলা ভাগের, বার্লার পর FIR দায়ের হল সৌমিত্রর বিরুদ্ধে।
আগামী ২রা জুলাই থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। বিধানসভার কমিটি গঠন নিয়ে যে জটিলতা ছিল তা তা অবশেষে মিটে গেছে বলেই খবর। আর সেই কারণেই শুক্রবার বিরোধী দলের পক্ষ থেকে কমিটির সদস্যদের নামের তালিকা বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের কাছে জমা দেওয়া হয়েছে।
তবে বাংলার বিধানসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্টস বাজেট প্রস্তাব পেশ করেছিলেন তৎকালীন এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে প্রতিবার বাজেট পেশ করতেন অমিত মিত্র। তবে অসুস্থ থাকায় করোনা কালে তিনি আসেনি সেবার বিধানসভায়। পরে বিনা ভোটেই মমতা সরকারের তৃতীয় সংস্করণে অর্থমন্ত্রী হয়েছেন অমিত। শপথ গ্রহণ করেছিলেন ভার্চুয়ালি।
তবে ভার্চুয়ালি বাজেট পাঠ করার কোনও বিধানও নেই। শারীরিক কারণে এবারও বাজেট পেশ করবেন না অর্থমন্ত্রী। আর পূররাঙ্গ বাজেট পেশ হয়ার কারণে তা করছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর নতুন সরকারের প্রথম বিধানপরিষদের অধিবেশনে বাজেট পেশ করবেন দলের মহাসচিব, শিল্প তথা পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
অমিত নেই এবারও, নতুন সরকারের অধিবেশনে বাজেট পেশ করবেন পার্থ। আগামী ২রা জুলাই থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। এই অধিবেশন শুরু হবার আগেই পাবলিক সেক্টর আন্ডারটেকিংস সহ বিধানসভার চারটি কমিটির জন্য নির্বাচন হবে আগামী ২৮ সে জুন। আগামী ২৩ সে জুনের মধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে ।



