শুভেন্দুর জয় ঘোষণা কমিশনের, নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই বললেন মমতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ব্যাটলফিল্ড নন্দীগ্রাম, যেদিন থেকে মুখ্যমন্ত্রী খোদ ঘোষণা করেছিলেন ভাবছি এবার নন্দীগ্রাম থেকেই লড়বো, সেদিন থেকেই বহু বছর পর চর্চায় উঠে এসেছিলো মমতার ‘নন্দী মা’। তার পরেই শিলমোহর পড়ে শুভেন্দুর ইচ্ছায়। মাননীয়ার প্রতিপক্ষ হয়ে লড়তে। সেই সময় থেকেই গোটা রাজ্য শুধু নয়, গোটা দেশের চোখ ছিলো নন্দীগ্রামের ওপর। নির্বাচনী প্রচার থেকে ভোট, ব্যাটলফিল্ড ছিল নন্দীগ্রাম, আজ ভোট গণনার দিলেও অন্যথা হলনা তার।

আরও পড়ুনঃ হাল ফেরাতে লাল ফেরেনি, কারো মনখারাপ, কেউ বা দোষ দিচ্ছেন মেরুকরণকে।

সকাল থেকে পরতে পরতে বদলেছে সমীকরণ। সকালবেলা গননা শুরুর পর থেকেই সাপলুডোর খেলা চলছে সবথেকে হাইভোল্টেজ আসনে একবার মাননীয়া এগিয়ে তো পরের রাউন্দে শুভেন্দু। শেষমেশ এক সময়ে গিয়ে ঘোষণা করা হয়েছিল এই লড়াইয়ে গোটা রাজ্যের সাথে সাথে নন্দীগ্রামেও জিতে গেছেন মমতা। শুভেন্দু অধিকারীকে হারিয়েছেন ১২০০ ভোটে। তবে ঘণ্টা কাটতে না কাটতেই ফের ঘটে মহানাটকীয় পরিবর্তন।

শুভেন্দুর ফের গণনার দাবি মেনে গণনা করা হলে দেখা যায় ১৯২২ ভোটে এগিয়ে শুভেন্দু। কিন্তু কিছুক্ষণ পরে খবর আসে নন্দীগ্রামে যান্ত্রিক ত্রুটির জেরে গণনা বন্ধ আছে। তার পরই খবর মিলেছিলো  ১৯৫৩ ভোটে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘নন্দীগ্রামের মানুষের রায় মেনে নিচ্ছি। কিন্তু ওখানে ভোট লুঠ হয়েছে। আদালতে যাব আমরা।’

শুভেন্দুর জয় ঘোষণা কমিশনের, প্রথমে কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল,  আপাতত ফলাফল ঘোষণা স্থগিত থাকবে নন্দীগ্রামে। নতুন করে গণনা হতে পারে এরকম সম্ভাবনার ক্লথাও উঠেছিল। জানানো হয়েছিল এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। দীর্ঘ টানাপোড়েনের পর,  পরে নির্বাচন কমিশন ঘোষণা করল, নন্দীগ্রামে জিতেছেন শুভেন্দু অধিকারীই। নন্দীগ্রামে ১ লক্ষ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। তৃমমূল নেত্রী পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৯৩৭ ভোট। এবং মিনাক্ষী মুখোপাধ্যায় ৬ হাজার ১৯৮ ভোট পেয়েছেন। পুনর্গণনা হবে না বলেও জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। তবে যে বিপুল আসনে জিতছে তৃণমূল কংগ্রেস, তাতে মমতা জানিয়েছেন নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, বাংলার জয় ভারতকে বাঁচাল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত