নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য-রাজনীতি! একের পর এর তৃণমূলের হেভিওয়েট নেতাদের গ্রেফতার করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই। সপ্তাহের শুরুতেই নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত ও তল্লাশি চালিয়ে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। যার যেরে নতুন করে শোরগোল ছড়িয়ে পরেছে।



নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার তৃণমূল বিধায়কের গ্রেফতারের ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনই বিরোধী দলগুলি। পাশাপাশি এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পাশাপাশি এই নিয়োগ দুর্নীতিতে একটি তলিকাও প্রকাশ করেছেন শুভেন্দু! এদিন ট্যুইট করে সেই তালিকা প্রকাশ করে তৃণমূলের একাধিক মন্ত্রী, বিধায়কদের বিরুদ্ধে তদন্ত করার দাবি তোলেন বিরোধী দলনেতা! একইসঙ্গে শুভেন্দু দাবি করেন যে, বার বার এটাই প্রমাণিত হচ্ছে যে, তৃণমূলের নেতা-মন্ত্রীরাই দুর্নীতিতে মিডলম্যান হিসেবে কাজ করেছেন।
তৃণমূলকে নিশানা, ট্যুইট করে তৃণমূলের বিরুদ্ধে তদন্ত করার দাবি শুভেন্দুর

কাদের নাম রয়েছে শুভেন্দুর এই তালিকায়?


The involvement of these former TMC MLAs also need to be investigated.
That's it for today, keep watching this space for more revelations in the future… pic.twitter.com/ntzlV9q1fI
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 17, 2023
বিরোধী দলনেতার তালিকায় নাম রয়েছে বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের। এছাড়াও নাম রয়েছে মুর্শিদাবাদের সাংসদ ও জেলা তৃণমূলের চেয়ারম্যান আবু তাহের খান, কারামন্ত্রী অখিল গিরির। একইসঙ্গে নাম রয়েছে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য! কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েট নেতাদের। দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য সহ তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল কেও। আর অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে তাপস মণ্ডল, গোপাল দলপতি, কালীঘাটের কাকুর মতো কয়েকজনের নাম। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগেই বিপাকে শাসক শিবির!
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



