নজরবন্দি ব্যুরোঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্টে জাঁকিয়ে বসছে ‘টিম ইন্ডিয়া।’ যত সময় যাচ্ছে ম্যাচ থেকে হারিয়ে যাচ্ছে আয়োজক দেশ। প্রথম ইনিংসে ৪০৪ রান করার পর, বল হাতে বাংলাদেশকে মাথা তুলে দাঁড়াতে দেন নি ভারতের বোলাররা।
আরও পড়ুনঃ যেই জিতুক বিশ্বকাপ, মাঠে হবে রেকর্ডের ছড়াছড়ি, দেখুন এক নজরে



মাত্র ১৫০ রানের মধ্যেই গুটিয়ে গিয়েছিলো লিটন দাস, মুশফিকুর রহিমদের যাবতীয় প্রতিরোধ। কুলদীপ-সিরাজদের সামনে খড় কুটোর মত উড়ে গিয়েছে বাংলাদেশের ব্যাটিং। এরপর ফলো-অন না করিয়ে আরও একবার ব্যাট করতে নেমেছে ভারত।



ওপেন করতে এসেছিলেন কে এল রাহুল এবং শুভমান গিলের জুটি। রাহুল ফের একবার বার্থ। বড় রান পেলেন না। তবে তরুন শুভমান গিল পেয়ে গেলেন তাঁর টেস্টের প্রথম শতরান। এদিন শুভমান গিল ১৫২ বলে ১১০ রান করেন৷
টেস্টে প্রথম শতরান শুভমানের, চালকের আসনে ভারত

তাঁর এদিনের ইনিংস সাজানো ছিল ১০ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷ এমনিতেই বড় লিড ছিলো ভারতের। ওপেন করতে নেমে চাপমুক্ত ছিলেন গিল। কভার ড্রাইভ, ফ্লিক, স্টেপ আউট করে ছয়, হরেক শর্ট খেলেন তিনি। আর এর পর তিনি আউট হয়ে যান মেহদী হাসান মিরাজের বলে।







