যেই জিতুক বিশ্বকাপ, মাঠে হবে রেকর্ডের ছড়াছড়ি, দেখুন এক নজরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী রবিবার কাতার বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল। মুখোমুখি হবে এবং ফ্রান্স। বিশ্বকাপ নিয়ে বাংলার মানুষের একটা আলাদা উত্তেজনা সব সময় কাজ করে। আর বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টিনার মত কোনো দেশ তাহলে তো কথাই নেই। ফলে গোটা পৃথিবীর সমস্ত আর্জেন্টিনা সর্মথকরা চাইছে বিশ্বকাপ উঠুক মেসির হাতে।

আরও পড়ুনঃ হ্যামস্ট্রিংয়ে চোট মেসির! ফাইনালে কী হবে? জানুন শেষ আপডেট

যেই জিতুক বিশ্বকাপ, মাঠে হবে রেকর্ডের ছড়াছড়ি, দেখুন এক নজরে
যেই জিতুক বিশ্বকাপ, মাঠে হবে রেকর্ডের ছড়াছড়ি, দেখুন এক নজরে

কিন্তু ফুটবল বা কোন খেলা মানেই হার জিত আছেই। এই ফুটবল বিশ্বকাপের ফাইনালে যেই জিতুক না কেন সব দলের এবং ব্যক্তিগত ক্ষেত্রে রয়েছে রেকর্ড করার সুবর্ণ সুযোগ আসুন এক নজরে দেখে নিই সেই রেকর্ড গুলি কী কী। আর্জেন্টিনার ক্ষেত্রে যে যে রেকর্ড হবে সেগুলি হলঃ

১) ৩৬ বছর পর বিশ্বকাপ জিতবে। শেষ বার ট্রফি পেয়েছিল ১৯৮৬ সালে। ২) প্রথম বার বিশ্বকাপ জিতবেন মেসি। ৩) চতুর্থ দল হিসাবে তিন বা তার বেশি বিশ্বকাপ জেতার নজির তৈরি করবে আর্জেন্টিনা। ৪) ব্রাজিলের পর লাতিন আমেরিকার প্রথম দল হিসাবে ইউরোপীয় দলকে হারিয়ে বিশ্বকাপ জেতার নজির তৈরি করবে। ৫) মেসি যদি গোল করেন এবং এমবাপে গোল না পান, বা জুলিয়ান আলভারেস ও অলিভিয়ের জিহু একটির বেশি গোল না করেন, তা হলে সোনার বুট পাবেন মেসি।

17 5

৬) আর যদি মেসি সোনার বল পান তাহলে প্রথম ফুটবলার হিসাবে এই পুরস্কার দু’বার জিতবেন তিনি। ৭) আর যদি ফাইনাল ম্যাচে সেরার পুরস্কার পান মেসি তাহলে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার নজির গড়বেন তিনি। 8) ফাইনালে যদি মেসি ১ টি গোল করতে পারেন তাহলে তিনি বিশ্বকাপে পেলের মোট গোলের সংখ্যাও ছুঁয়ে ফেলবেন।

৯) অপর দিকে তাঁর এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড করবেন। ১০) স্পেনের পর দ্বিতীয় দল হিসাবে প্রথম ম্যাচ হেরেও বিশ্বকাপ জয়ের নজির গড়বে আর্জেন্টিনা। অন্য দিকে ফ্রান্সও করবে কিছু রেকর্ড।

সেগুলি হল এই রকমঃ ১) ৬০ বছর পর বিশ্বকাপ ধরে রাখতে পারবে। ২) প্রথম কোচ হিসাবে টানা দু’টি বিশ্বকাপ জিতবেন দিদিয়ের দেশঁ। ৩) দেশঁ হবেন প্রথম ব্যক্তি যিনি ফুটবলার হিসাবে এক বার এবং কোচ হিসাবে দু’বার বিশ্বকাপ জিতবেন।

 যেই জিতুক বিশ্বকাপ, মাঠে হবে রেকর্ডের ছড়াছড়ি, দেখুন এক নজরে

যেই জিতুক বিশ্বকাপ, মাঠে হবে রেকর্ডের ছড়াছড়ি, দেখুন এক নজরে

৪) এমবাপে ফাইনালে গোল করলে তিনি ছুঁয়ে ফেলবেন পেলে, মারিয়ো কেম্পেস ও হামেস রদ্রিগেসকে। ফলে যেই দলই বিশ্বকাপ জিতুক না কেন মাঠে তৈরি হবে ইতিহাস। আর রেকর্ড বুকে বাড়বে নতুন সংযোজন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন