হ্যামস্ট্রিংয়ে চোট মেসির! ফাইনালে কী হবে? জানুন শেষ আপডেট #Qatar World Cup 22

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফাইনালে প্রবেশ করেছে মেসির আর্জেন্টিনা, এখন আর্জেন্তিনার উপরেই বাজি ধরছেন সকলে। ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না আর্জেন্তিনা। দলের প্রধান স্ট্রাইকার মেসিকে সামনে রেখে ঘুঁটি সাজাচ্ছেন স্ক্যালোনি।

আরও পড়ুনঃ ফাইনালের আগেই একাধিক ফুটবলার অসুস্থ ফ্রান্সের! মাথায় হাত কোচ দেশঁর

কিন্তু তার আগে চিন্তা আর্জেন্তিনা শিবিরে। ইংল্য়ান্ডের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মেসি। সেমিফাইনাল চলাকালীনই দেখা গিয়েছিল, হ্যামস্ট্রিংয়ের চোটে বেশ অস্বস্তি বোধ করছেন তিনি। সেই জন্য বৃহস্পতিবার দলের প্র্যাকটিসে আসেননি মেসি।

হ্যামস্ট্রিংয়ে চোট মেসির! ফাইনালে কী হবে? জানুন শেষ আপডেট

তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি ট্রফি জয়ের ম্যাচে মেসিকে পাবে না আর্জেন্টিনা? তবে ক্রোয়েশিয়া ম্যাচের পরে প্রথম একাদশের প্রত্যেককেই বিশ্রাম দিয়েছিলেন কোচ স্কালোনি। সূত্র মারফত জানা গিয়েছে, মেসির হ্যামস্ট্রিংয়ে সমস্যা থাকলেও তা নিয়ে চিন্তার কিছু নেই। আর্জেন্তিনার একাধিক সংবাদমাধ্যমের খবর, ফাইনালের আগে সুস্থ হয়ে যাবেন মেসি।

11 10

তাঁকে সুস্থ করতে আলাদা চেষ্টা করছে আর্জেন্তিনা। বিশ্রাম করলেই সুস্থ হবেন তিনি। তবে আর্জেন্টিনা ভক্তদের আশ্বস্ত করছেন মার্টিনেজ, তিনি বলেছেন, “মেসির চোট নেই। আসলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আমাদের ১২০ মিনিট ধরে খেলতে হয়েছিল। মেসিকে ওই ম্যাচে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছিল।

হ্যামস্ট্রিংয়ে চোট মেসির! ফাইনালে কী হবে? জানুন শেষ আপডেট

তবে আপনারা তো দেখতেই পাচ্ছেন, প্রত্যেক ম্যাচের শেষ পর্যন্ত খেলছে মেসি।” অপর দিকে অ্যাঞ্জেলো ডি মারিয়া ও পাওলো ডিবালাকে পুরো সময় অনুশীলন করানো হয়েছে। এই দুজনকেই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিকল্প প্লেয়ার হিসেবে নামানো হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর