গিল ও সারার সম্পর্ক কি নতুন করে শুরু? অধিনায়কের লাজুক হাসি তার প্রমাণ

চ্যারিটি ডিনারে দেখা, লাজুক হাসি ও চোখাচোখি! নেটিজেনদের প্রশ্ন—শুভমান গিল ও সারা তেণ্ডুলকরের প্রেম কি ফের জোড়া লাগছে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমান গিল এবং মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরের মেয়ে সারা তেণ্ডুলকর—এই দুই নাম বহুদিন ধরেই জড়িয়ে আছে প্রেমের গুঞ্জনের সঙ্গে। কিছুদিন আগেও শোনা যাচ্ছিল, তাঁদের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার ঘটনাও সেই জল্পনায় ঘি ঢালার মতো কাজ করেছিল। কিন্তু জুলাই মাসের ইংল্যান্ড সফরে এক নতুন অধ্যায়ের জন্ম দিল এই সম্পর্ক।

চলতি সময়ে ভারতের ইংল্যান্ড সফরের মধ্যে যুবরাজ সিংয়ের ‘YouWeCan’ ফাউন্ডেশনের এক চ্যারিটি ডিনারে দেখা যায় শুভমান ও সারাকে একই ছাদের নিচে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রথমে সারা তেণ্ডুলকরের উপস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন গিল, কিন্তু পরে তার দিকেই তাকিয়ে দেন এক লাজুক হাসি। আর তাতেই নেটদুনিয়ায় চর্চার ঝড়—“ফিরছে কি গিল-সারার প্রেম?”

- Advertisement -

গুঞ্জনের জন্ম দিল লাজুক হাসি ও চোখাচোখিঃ
লন্ডনে হওয়া ওই চ্যারিটি ইভেন্টে ভারতীয় দলের সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন। সেইসঙ্গে ছিলেন সারা তেণ্ডুলকরও, যিনি বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন ছুটি কাটাতে। অনেকে বলছেন, সারা বিশেষভাবে ওই ডিনারে গিয়েছিলেন গিলের সঙ্গে দেখা করতেই। ভিডিওতে শুভমানের মুখে লাজুক হাসি দেখেই নেটিজেনরা মজা করে মন্তব্য করছেন—”সিঙ্গেল বলা ছিল কি শুধু ধোঁকা?”

শুভমান গিলের ফর্ম ও নেতৃত্ব দুটোই এখন সুপারহিটঃ
শুধু প্রেমের গুঞ্জন নয়, ক্রিকেট মাঠেও শুভমান গিল এখন শিরোনামে। ইংল্যান্ড সফরে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর থেকেই তাঁর ব্যাট যেন আগুনে। একদিকে টেস্ট কেরিয়ারের প্রথম ডবল সেঞ্চুরি, অন্যদিকে পরপর দুই ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করে তিনি হয়ে উঠেছেন দলের অন্যতম প্রধান ভরসা। নেটিজেনদের মতে, মাঠের বাইরে সারার উপস্থিতি হয়তো গিলের ফর্মেও বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে।

কখনও সারা তেণ্ডুলকর, কখনও সারা আলি খান!
শুভমান গিলের ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার বিষয়। একসময় তাঁর সঙ্গে অভিনেত্রী সারা আলি খানের নামও জড়িয়েছিল। এমনকি একাধিক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মজার ছলে উত্তর দিতে দেখা গিয়েছে গিলকে। তবে সম্পর্কের বিষয় তিনি সবসময়ই থেকেছেন সংযত। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে নিজেকে ‘সিঙ্গেল’ বলেছিলেন গিল। তবে সাম্প্রতিক এই দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন করছেন—”সেই দাবি কি আদৌ সত্যি ছিল?”

সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া তুঙ্গেঃ
চ্যারিটি ডিনারের সেই ভিডিও সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে ঝড় বয়ে যাচ্ছে। কেউ লিখছেন, “গোপনে দেখা করে আবার প্রেমে ফিরছে গিল-সারা।” কেউ বলছেন, “লাজুক হাসিই সব বলে দিচ্ছে।”
ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটারে এখন একটাই ট্রেন্ডিং টপিক—“Shubman-Sara back together?”

- Advertisement -

সারা তেণ্ডুলকর ও শুভমান গিল—এই দুই তারকার সম্পর্ক নিয়ে চর্চা নতুন কিছু নয়। কিন্তু সাম্প্রতিক ভিডিওটি যেন সেই গল্পে নতুন রঙ যোগ করেছে। প্রেমের সত্যতা এখনো অজানা থাকলেও, নেটদুনিয়া বলছে—এই জুটি আবারও এক হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। ক্রিকেটপ্রেমী এবং গসিপপ্রেমীদের নজর এখন তাদের পরবর্তী পদক্ষেপের দিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর