East Bengal News: লাল-হলুদে ফিরছেন শুভাশিস রায়চৌধুরী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার আনুষ্ঠানিক ঘোষণা করল ইমামি। একটি বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত ২০২২-২৩ ফুটবল মরশুমের জন্য কোচ করা হচ্ছে কনস্টেনটাইনকে। এক বছরের চুক্তি। তবে কবে ভারতের প্রাক্তন কোচ দেশে আসছেন সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

আরও পড়ুনঃ এখন পর্যন্ত পার্থ বাবুর সম্পত্তির হদিস যা পেয়েছে ED, দেখলে আপনার চোখ কপালে উঠবে

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল আইএসএলে কোচ হিসেবে দেখা যাবে কনস্টেনটাইনকে। এদিন তাতে সিলমোহর পড়ল। শোনা যাচ্ছে চুক্তিপত্রে সই করে পাঠিয়ে দিয়েছেন ব্রিটিশ কোচ। তারপরই আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। ভারতে দুই দফা কোচিং করিয়েছেন কনস্টেন্টাইন।

লাল-হলুদে ফিরছেন শুভাশিস রায়চৌধুরী

২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় দলের কোচ ছিলেন। আর এবার আরও এক ভালো খবর লাল-হলুদ সমর্থকদের জন্য। নতুন মরশুমে লাল-হলুদের গোল আগলাবেন বহু যুদ্ধের সৈনিক শুভাশিস। ইস্টবেঙ্গলের প্রস্তাবে সাড়া দিয়ে লাল-হলুদ জার্সি পরার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তিনি।

19 14

জাতীয় দলে সাহেব কোচের অধীনে খেলেছেন শুভাশিস। ইস্টবেঙ্গল আবার শুভাশিসের কেরিয়ারের প্রথম ক্লাবও। পরেও একাধিকবার তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। সেই ক্লাবের জার্সিই আবার পরতে চলেছেন দীঘল চেহারার এই গোলকিপার।

লাল-হলুদে ফিরছেন শুভাশিস রায়চৌধুরী

লাল-হলুদে ফিরছেন শুভাশিস রায়চৌধুরী

নিজের পুরনো ক্লাবে ফিরতে পেরে শুভাশিস বলছেন, ”ইস্টবেঙ্গলে ফিরতে পেরে ভালই লাগছে।” উল্লেখ্য, নর্থ-ইস্টের বারের নীচে এবার দাঁড়াবেন অরিন্দম ভট্টাচার্য। গত মরসুমে তিনি ইস্টবেঙ্গলে ছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন