নজরবন্দি ব্যুরোঃ বুধবার দুপুরে বেলঘরিয়ার ওই ফ্ল্যাটের তালা ভেঙে ঢোকেন ইডির তদন্তকারী অফিসারেরা। এর পর টাকা উদ্ধার করে গুনতে গুনতে পার ১৯ ঘণ্টা। বুধবার দুপুর থেকে শুরু করে বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত চলে তল্লাশি অভিযান। বুধবার কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি অভিযানে নেমে অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ অর্পিতার ফ্ল্যাটে P লেখা সোনার আংটি উদ্ধার, মিলল ২ টি সেক্স টয়, কি করতেন?
টাকার পাহাড়ের পাশাপাশি ইডি আধিকারিকরা এই ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে ৪ কোটি ৩১ লক্ষ টাকার সোনা। ঠিক একই ভাবে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা এবং ৭৩ লক্ষ টাকার সোনা উদ্ধার করেছিল ইডি। গতকালের অভিযান মিলিয়ে এখন পর্যন্ত ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সাথে উদ্ধার করা হয়েছে ৫ কোটি ৪ লক্ষ টাকা মূল্যের সোনা। ED আধিকারিকরা জানিয়েছেন এই উদ্ধার হওয়া টাকা হিমশৈলের চুড়া মাত্র। আকন অনেক অনেক টাকা ও সম্পত্তি বেরবে পার্থ ও অর্পিতাকে জেরা করলে। আর সেই কাজ তারা করে চলেছেন। এখন পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে তাদের যে সম্পত্তি পাওয়া গিয়েছে তা দেখে নিন এক নজরে।

পার্থ বাবুর এখন অবধি প্রাপ্ত সম্পত্তির ব্যাপারটা এক নজরে:
১) নগদ ২২ কোটি দিয়ে শুরু
২) বোলপুরের ৯ টি বাড়ি। তিতলি, অপা কত কি ! শুধু শান্তিনিকেতনে চার হাজার স্কোয়ার ফুটের একটা পুরো তলা ।
৩) ডায়মন্ড সিটিতে তিনটে ফ্ল্যাট ।
৪) বেলঘরিয়া ক্লাব টাউনে দুটো ফ্ল্যাট ।
৫) বরাহনগরে একটি,
৬) নিউটাউনে দুটি,
৭) সোনারপুরে একটি,

৮) জঙ্গিপারায় একটি প্রাসাদেপম বাডি
৯) পিংলায় কয়েক একর ৪৫ কোটি দিয়ে, সেখানে স্কুল নির্মাণ নিজের স্ত্রীর নামে আরও ৫০ কোটি দিয়ে ।
১০) বাঘা যতীন স্টেশনের কাছে ১৭ কাটা জমিতে পেট হসপিটালের জন্য জমি নেওয়া ।
১১) বারুইপুরের বেগমপুরে প্রায় ২৫ বিঘে জমি নেওয়া,
১২) সিঙ্গুরে দুর্গাপুর হাইওয়েতে ব্রিজে ওঠার আগে নবান্ন হোটেলের পাশ দিয়ে সোজা গেলে ফার্ম হাউস ।
এখন পর্যন্ত পার্থ বাবুর সম্পত্তির হদিস যা পেয়েছে ED, দেখলে আপনার চোখ কপালে উঠবে
১৩) দক্ষিণ ২৪ পরগণায় সাত জেনিয়া দ্বীপের দয়াপুরে নিউ সুরঞ্জনা । নিউ রয়াল বেঙ্গল রিসর্ট অন্যের নামে কেনা। একদিকে সজনেখালির জঙ্গল, অন্য দিকে পাখিরালয় পেছনে রেখে নদী যেখানে তিন ভাগ হয়ে যাচ্ছে ঠিক সেইখানে রিসর্ট নেওয়া,
১৪) গোসাবা দ্বীপের মধ্যে সোনার গাও রিসোর্ট, স্বনামে, বেনামে সর্বত্র । ঝাড়গ্রামেও সেই একই দৃশ্য। জঙ্গল লাগানো মনোরম পরিবেশ।



