করোনার কবলে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পরিস্থিতি আপাতত স্থিতিশীল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার কবলে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কোভিড’১৯ এর প্রকোপের প্রায় একবছর কেটে গেছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। অফিস, প্রতিষ্ঠান থেকে খুলছে একে একে সবই। করোনা কালের জন্যই এতদিন রাজ্যের বর্ষীয়ান নেতাদের বাড়ি থেকেই কাজ করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় একে একে রাজনৈতিক, সরকারি কর্মসুচীতে অংশগ্রহণ নিচ্ছিলেন তাঁরা। এসবের মধ্যেই করোনায় আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আপাতত নিজের বাড়িতেই আইসোলেসনে রয়েছেন তিনি।

আরও পড়ুনঃ পুরনো বিশ্বাস ফেরাচ্ছে বামেরা, ২১ এর শালবনিতে প্রার্থী সুশান্ত।

করোনার কবলে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, করোনার থাবা কমলে একে একে স্বভাবিক জীবনে ফিরছে রাজ্য। শুরু হয়েছে রাজ্য জুড়ে রাজনৈতিক এবং সরকারি কর্মসূচী। শোভন বাবুর পরিবারের তরফে জানানো হয়েছে নিজের শারীরিক পরিস্থিতির জন্য দিন তিনেক আগেই SSKM-এ গিয়েছিলেন তিনি, এরপর সরস্বতী পুজো উপলক্ষ্যে তৃণমূল ভবন এবং নিজের বাড়িতে বহু মানুষের সংস্পর্শে আসেন তিনি।

মঙ্গলবার রাত থেকেই শুরু হয় শর্দি-কাশি। বুধবার করোনার পরীক্ষা করানো হলে রিপোর্ট পজেটিভ আসে তাঁর। পরিবার সুত্রেই জানানো হয়েছে মন্ত্রীর শরীরে মৃদু করোনার উপসর্গ দেখা গেছে, তবে অবস্থা আশঙ্কা জনক নয় বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। আপাতত নিজের বাড়িতেই হোম আইসোলেসনে থাকছেন তিনি।  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর