নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি! মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অশান্তির ঘটনা। ইতিমধ্যেই মনোনয়নের প্রথম দিনেই মৃত্যু হয়েছে এক কংগ্রেস কর্মীর। আর সেই রেশ কাটতে না কাটতেই আজ শেষদিনেও চোপড়ায় চলল গুলি।
আরও পড়ুন: ফের বোমাবাজি! উত্তপ্ত ভাঙড়! বাম প্রার্থীকে মনোনয়নে বাধার অভিযোগ
জানা যাচ্ছে, উত্তর দিনাজপুরের চোপড়ার কাঁঠালবাড়িতে বাম–কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছেন। পাশাপাশি এই ঘটনায় গুলিবিদ্ধ পর্যন্ত হয়েছেন দু’তিনজন বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় সমস্ত অভিযোগ উঠেছে তৃণমূল বিরুদ্ধে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পাশাপাশি আহতদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে, আজ বৃহস্পতিবার পঞ্চায়েতের মনোনয়নের জমা দেওয়ার শেষ দিন। সূত্রের খবর, এখনও পর্যন্ত ১.৩৮ লক্ষ মনোনয়ন জমা পড়ার কথা। তবে এখনও জানা যাচ্ছে শাসকদলেরই বহু আসনে মনোনয়ন জমা দেওয়া বাকি রয়েছে। কিন্তু প্রথম থেকেই বাংলায় মনোনয়ন নিয়ে রাজ্যজুড়ে অশান্তি, বোমাবাজি, বারংবার বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে! সেইখান থেকে মাত্র এক দিনে এত মনোনয়ন জমা দেওয়া কি আদৌ সম্ভব? প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা!

উল্লেখ্য, মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনই খড়গ্রামে খুন হয় কংগ্রেস নেতা। অভিযোগ, বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে এলোপাথাড়ি হামলা চালানো হয়। এরপরেই রক্তাক্ত অবস্থায় কংগ্রেস কর্মী মাটিতে লুটিয়ে পড়েন। তারপরেই দুষ্কৃতীরা কংগ্রেস কর্মীর ওপর গুলি চালায়। এই কিন্তু এলোপাথাড়ি গুলিতে জখম হন বেশ কয়েকজন। এরপরেই স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ফুলচাঁদ শেখ নামে ওই কংগ্রেস কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় আহত হয়েছেন মোট আট জন। বর্তমানে একজন হাসপাতালে চিকিৎসাধীন। আর বাকি ছ’জনকে প্রাথমিক চিকিৎসার পড় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
মনোনয়নের শেষদিনেও চোপড়ায় চলল গুলি, আহত বেশ কয়েকজন




