মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে কাঁটছাট সিলেবাস,ঘোষণা শিক্ষামন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে কাঁটছাট সিলেবাস, করোনাকালে ২১-শে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাসে কাঁটছাট রাজ্য। পরীক্ষার্থীদের সুবিধার্থে এমনটাই জানালেন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও পরীক্ষা কবে হবে তা নিয়ে কিছুই জানাননি তিনি। চলতি বছরেই মার্চে থাবা বসিয়েছে করোনা।

আরও পড়ুনঃ বঙ্গে পৌঁছল করোনা ভ্যাকসিন, প্রথম ডোজ নেবেন ফিরহাদ। সেচ্চাসেবক অতীনও।

তারপরে দীর্ঘ লকডাউনে বন্ধ স্কুল, কলেজ,অফিস, আদালত। আনলকে অফিস, আদালত খুললেও এরাজ্যে এখনও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। তবে এখনও কমেনি করোনার দাপট। ইতিমধ্যেই স্নাতক স্তরের পরীক্ষা হয়েছে অনলাইনেই। তবে পরীক্ষা নিয়ে দুচিন্তা বাড়ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের।

তাদের মনে একটাই প্রশ্ন পরীক্ষা হবে কি না? পরীক্ষা হলেও সিলেবাস কি একই থাকবে? না কমবে? তাদের এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,দেরিতে হলেও পরীক্ষা হবে। তবে সিলেবাস কি থাকবে বুধবারই সেই প্রশ্নের উত্তর দিলেন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

এদিন শিক্ষামন্ত্রী জানান, “২০২১-এর মাধ্যমিকে ৩০ শতাংশ সিলেবাস বাদ দেওয়া হবে। উচ্চমাধ্যমিকে বাদ ৩৫ শতাংশ সিলেবাস।” শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় অত্যন্ত খুশি পরীক্ষার্থীরা। যদিও কবে পরীক্ষা হবে তা নিয়ে এখনও কোনও তথ্যই নেই।

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে কাঁটছাট সিলেবাস, যেহেতু মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, যা পরিস্থিতি তাতে প্রতিবারের মতো ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে কি না, তা দেখে নেওয়া হবে। শিক্ষাদপ্তর পড়ে জানাবে। তাই পরীক্ষার্থীদের অনুমান, কিছুটা পিছতেও পারে এই পরীক্ষা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত