নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত রাজ্য। গুলিতে খুন তৃণমূল কর্মী। বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে গুলি চলে উত্তর দিনাজপুরের চোপড়ায়।
এদিন চোপড়ার দিঘাপানায় তৃণমূলের একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। এরপর একপক্ষ গুলিবাজি শুরু করলে শ্যুটআউটে এক বৃদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও এক।
আরও পড়ুন: Offbeat Destination: কোলাহল থেকে দূরে এই পাহাড়ি গ্রাম, দেখা মিলবে তিস্তা ও কাঞ্চনজঙ্ঘার

তৃণমূলের মিটিংয়ে এলোপাথাড়ি গুলি, নিহত তৃণমূল কর্মী

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ফাইজুল রহমান। তাঁর বয়স আনুমানিক ৭০। গুলি লাগার পরই তাঁকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করা হয়েছে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। মৃতের ছেলের অভিযোগ, খুনের পিছনে অন্য তৃণমূলের গোষ্ঠীর দুষ্কৃতীদের মদত রয়েছে।









