নজরবন্দি ব্যুরোঃ কাবুল বিমানবন্দরে গুলিবর্ষন তালিবানের। কাবুল বা আফগানিস্তান থেকে বেরিয়ে আসার এখন একটাই মাত্র পথ খোলা রয়েছে তা হল বিমানবন্দর। কিন্তু এবার সেই বিমানবন্দরকেও নিজেদের দখলে নিতে চেষ্টা চালাচ্ছে তালিবানি জঙ্গীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমান বন্দরে মুহুর্মুহু গুলি চালাচ্ছে তালিবানি জঙ্গীরা।
আরও পড়ুনঃ আফগানিস্তানের শিশু-মহিলাদের নিয়ে চিন্তিত, সাহায্য চাইলেন মালালা ইউসুফজাই।
কাবুল বিমানবন্দরে ভিড় রয়েছে বিভিন্ন দেশের নাগরিকদের। তাঁদের মধ্যে যেমন রয়েছে ভারত বা রাশিয়ার নাগরিক তেমনই রয়েছে আমেরিকার নাগরিকও। প্রায় সব দেশই নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনছে কাবুল থেকে। কিন্তু বিমাবন্দর যদি দখল করে তালিবানিরা তাহলে কি হবে সেই আশঙ্কায় শঙ্কিত বিশ্ব।
কাবুল বিমানবন্দরে গুলিবর্ষন তালিবানের, তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের আমেরিকা এম্বাসি থেকে সেই দেশের নাগরিকদের উদ্দেশ্যে জানানো হয়েছে কোন অবস্থাতেই কাবুল বিমানবন্দরের দিকে না যেতে। এমনকি বাড়ি থেকে বেরোতে এবং ফোন করতেও বারন করা হয়েছে কোথাও। পাশাপাশি তালিবানিদের উদ্দেশ্যে করা বার্তা দেওয়া হয়েছে আমেরিকার তরফে।
কাবুল বিমানবন্দরে গুলিবর্ষন তালিবানের

মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, যদি একজন মার্কিন নাগরিকের গায়ে আঁচড় লাগে তাহলে আসরে নামবে আমেরিকা। সতর্ক করে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে। আর তা যদি না হয় তাহলে আমেরিকা চুপ করে থাকবে না।
উল্লেখ্য, আজ সন্ধ্যায় আফগানিস্তানের নারী, শিশু এবং মানবাধিকার কর্মীদের নিয়ে উদবেগ প্রকাশ করেছেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই। তিনি ট্যুইটারে আবেদন করেছেন, “তালিবানের এভাবে আফগানিস্তান দখলের খেলা দেখে আমি অত্যন্ত দুঃখিত, ব্যথিত। আমি সেখানকার মহিলা, সংখ্যালঘু এবং মানবাধিকার কর্মীদের নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বিশ্বের সমস্ত শক্তির কাছে আমার আবেদন, তারা সকলে যেন একযোগে আফগানিস্তানে শান্তি স্থাপনের চেষ্টা করেন এবং সে দেশের সাধারণ মানুষ ও উদ্বাস্তুদের যেন সবরকম সাহায্য পৌঁছে দেয়।”



